Monday, April 13, 2026

ত্রিপুরা: কংগ্রেস ও বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন একঝাঁক নেতৃত্ব

Date:

Share post:

২৩-এর বিধানসভা নির্বাচনের আগে ত্রিপুরায়(Tripura) পুরসভা নির্বাচনকে পাখির চোখ করেছে তৃণমূল(TMC)। বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে নির্বাচনী প্রচারে কোমর বেঁধে নেমে পড়েছে ঘাসফুল শিবির। আগামীকাল ত্রিপুরা আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। তার আগেই শনিবার সন্ধ্যায় তৃণমূলে যোগ দিলেন কংগ্রেস ও বিজেপি থেকে একঝাঁক নেতৃত্ব। অন্য দল থেকে তৃণমূলে যোগ দেওয়া এই সকল নেতৃত্বের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের স্বাগত জানান, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ(Kunal Ghosh) ও রাজ্যসভার তৃণমূল সাংসদ সুস্মিতা দেব(Sushmita Dev)।

শনিবার আগরতলায় কুণাল ঘোষ ও সুস্মিতা দেবের উপস্থিতিতে কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান করেন ত্রিপুরা কংগ্রেসের সহ সভানেত্রী সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি যোগ দেন কংগ্রেস নেত্রী মহুয়া চক্রবর্তী ও বীণা ঘোষ। এছাড়াও বিজেপি থেকে এদিন তৃনমূলে যোগদান সঞ্জীব কুমার পাল। যোগদান মঞ্চ থেকে তৃণমূলের রাজ্যসভার সংসদ সুস্মিতা দেব বলেন, “আজ যারা তৃণমূলে যোগ দিলেন, তারা ত্রিপুরার মাটিতে এক আন্দোলনের ক্ষণে দলে যোগ দিয়েছেন। এটা বিজেপি শাসিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের জন্য একটি হুঁশিয়ারি। এই বিজেপি সরকার ত্রিপুরার মাটিতে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা করতে বাধা দিচ্ছে। এদের এই ষড়যন্ত্র আমরা মানবো না। আন্দোলন জারি থাকবে।”

 

Related articles

ISL: গোল বিতর্কে সমালোচকদের জবাব দেবাশিসের, ইস্টবেঙ্গলকে কটাক্ষ সৃঞ্জয়ের

আইএসএলে(ISL) এবার জোর টক্কর হচ্ছে মোহনবাগান-ইস্টবেঙ্গলের। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচে জয় পেলেও বাগানের তৃতীয় গোল নিয়ে বিতর্ক হচ্ছে।...

বাঁকুড়ায় তৃণমূল সভানেত্রীর পদযাত্রায় জনস্রোত, মমতাকে দেখতে রাস্তার দুধারে উপচে পড়া ভিড়

দলীয় প্রার্থীদের সমর্থনে যেখানেই  পগযাত্রা করছেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), সেখানেই জনস্রোত। সোমবারও তার ব্যতিক্রম...

হামলাকারীদের রাজনৈতিক পরিচয় কি: মোথাবাড়ি হামলায় NIA-কে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের এসআইআর পর্যায়ে ভোটারদের যে ন্যায্য ভোটাধিকার তা নিয়ে উত্তাল গোটা দেশের রাজনীতি। এই পরিস্থিতিতে আক্রমণের হাত থেকে...

প্রার্থী হয়েও পরীক্ষকের কর্তব্যে অবিচল শিক্ষকরা

ক্লাসরুমের দায়িত্ব সামলে এবার ভোটের (2026 West Bengal Election) ময়দানে শিক্ষকরা (Teacher Candidates)। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক...