Sunday, April 5, 2026

ঝটিকা সফরে গোয়ায় রাহুল: জ্বালানি তেল নিয়ে বিজেপিকে তোপ, সাক্ষাৎ মৎস্যজীবীদের সঙ্গে

Date:

Share post:

আর কয়েক মাস পর গোয়ায় বিধানসভা নির্বাচন। তার আগে সরগরম হয়ে উঠেছে গোয়া রাজনীতি। সম্প্রতি গোয়া সফরে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তাঁর সফরকালেই গোয়ার(Goa) মাটিতে পা রাখলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi)। নির্বাচন মুখর এই রাজ্যে পা রেখেই শনিবার চাঁচাছোলা ভাষায় তিনি আক্রমণ শানান বিজেপিকে। পাশাপাশি জনসংযোগ বাড়ানোর লক্ষ্যে সেখানকার স্থানীয় মৎস্যজীবীদের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি।

এদিন গোয়ায় পা রেখে বিজেপিকে তোপ দাগেন রাহুল গান্ধী। দেশে পেট্রোপণ্যের ব্যাপক মূল্যবৃদ্ধি প্রসঙ্গে প্রাক্তন কংগ্রেস সাংসদ বলেন, “আন্তর্জাতি বাজারে যেখানে পেট্রোল-ডিজেলের দাম কমছে। সেখানে বেশি মাত্রায় কর বসিয়ে নিজের কোষাগার ভরার জন্য পেট্রোল-ডিজেলের দাম বাড়িয়ে চলেছে মোদী সরকার।” শুধু তাই নয়, মৎস্যজীবীদের সমস্যার কথা শোনার পাশাপাশি তাদের নিয়ে কংগ্রেসের পরিকল্পনার কথা জানান রাহুল। একইসঙ্গে রাহুল গান্ধী বলেন, “আমরা কিছুতেই গোয়াকে দূষিত পরিবেশ হতে দেব না। পরিবেশ আমাদের কাছে সবচেয়ে আগে গুরুত্বের। আমরা গোয়াকে কোল হাব বানানোর বিরোধিতা করব।”

আরও পড়ুন:দেশীয় প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক গাইডেড বোমার সফল পরীক্ষা ভারতের

যদিও রাহুলের এই ঝটিকা সফরের পেছনে অন্য ইঙ্গিত খুঁজে পাচ্ছে রাজনৈতিক মহল। গোয়াতে এই মুহুর্তে উপস্থিত রয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একই সময়ে গোয়ায় দুই শীর্ষ রাজনৈতিক দলের নেতার উপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। সম্প্রতি কংগ্রেস ছেড়ে একাধিক নেতা যোগ দিয়েছেন তৃনমূলে। ভোটের আগে দলের শক্তিক্ষয় সামলাতে এবং দলবদল রুখতেই রাহুল গান্ধীর এই গোয়া সফর বলে মনে করা হচ্ছে।

 

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...