Saturday, June 27, 2026

ফের একবার WHO প্রধান হিসেবে নির্বাচিত হলেন টেড্রোস ঘেব্রিয়েসুস

Date:

Share post:

করোনাকালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার(World health organisation) প্রধান হিসেবে তাঁকে ঘিরে কম বিতর্ক হয়নি। তারপরও কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান হিসেবে নির্বাচিত হলেন টেড্রোস আধানম ঘেব্রিয়েসুস (Tedros Adhanom Ghebreyesus)। শুক্রবার জেনেভায় হু-এর প্রধান হিসেবে তার নামই ঘোষণা করা হয়েছে। ফলে আগামী পাঁচ বছর এই পদে বহাল থাকবেন ইথিওপিয়ার প্রাক্তন স্বাস্থ্য ও বিদেশমন্ত্রী। বিশ্বের মোট ২৮ টি দেশ মনোনয়ন পেশ করে টেড্রোস ঘেব্রিয়েসুসের নামেই সমর্থন জানিয়েছে।

করোনাকালে চিনের প্রতি নরম মনোভাব দেখানোর অভিযোগ উঠেছিল ঘেব্রিয়েসুসের বিরুদ্ধে। সেই সময় আমেরিকার তরফে বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির জন্য সরাসরি দায়ী করা হয়েছিল চিনকে। বিষয়টি নিয়ে তদন্ত বসালেও লক্ষ্য করা গিয়েছিল চিনের প্রতি তাঁর নরম মনোভাব। তবে বিতর্ক থাকলেও সে ছায়া নির্বাচনে পড়েনি। জানা গেছে, আগামী বছর মে মাসে সংস্থার সাধারণ পরিষদের সভায় আনুষ্ঠানিক ভাবে হু প্রধান হিসেবে তাঁর নাম ঘোষণা করা হবে।

আরও পড়ুন:দেশীয় প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক গাইডেড বোমার সফল পরীক্ষা ভারতের

উল্লেখ্য, ঘেব্রিয়েসুসই আফ্রিকার প্রথম প্রতিনিধি যিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ২০১৭ সালে নির্বাচিত হওয়ার পর এবছরের আগস্টে তাঁর মেয়াদ শেষ হয়ে যায়। তবে তাঁর মনোনয়নের মেয়াদ শেষ হওয়ার ঠিক আগে ফ্রান্স এবং জার্মানির সমর্থন পেয়েছিলেন।

 

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...