Monday, April 6, 2026

ভুল করেছি, ক্ষমা চাইছি, দলে ফিরে বললেন রাজীব

Date:

Share post:

সোমনাথ বিশ্বাস, আগরতলা : ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় চমক রাজীব বন্দ্যোপাধ্যায়ের ঘরে ফিরে আসা। বিজেপিতে যাওয়ার ৯ মাসের মাথায় ত্রিপুরায় অভিষেক মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে রাজীব বললেন, ভুল করেছি, স্বীকার করছি, ক্ষমা করবেন। রাজীবের সঙ্গেই কালীঘাটে মস্তক মুণ্ডন করে পাপের প্রায়শ্চিত্ত করা বিজেপি বিধায়ক আশিস দাস তৃণমূল যোগ দিলেন।

দিন কয়েক আগে থেকেই গুঞ্জন ছিল রাজীব তৃণমূলে ফিরছেন। ৪৮ ঘন্টা আগে তাঁকে ত্রিপুরায় দেখা যায়। যদিও প্রকাশ্যে আসেননি। এদিন কলকাতা থেকে আগরতলায় নেমেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দলীয় বৈঠক করেন। তারপর আগরতলার রবীন্দ্রভবন চত্বরে সভামঞ্চে আসেন। পরেছিলেন সবুজ পাঞ্জাবি, সবুজ জহর কোর্ট। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ রাজীবের নাম ঘোষণা করেন। পতাকা হাতে নিয়ে রাজীব কিছুটা আবেগাপ্লুত হয়ে অভিষককে জড়িয়ে ধরেন। এরপর বলেন, এই মঞ্চ থেকে বলছি ভুল করেছি। ক্ষমা চাইছি। বিজেপি ভুল স্বপ্ন দেখিয়েছিল। আমি ভুল বুঝেছিলাম। আজ এই মঞ্চ থেকে প্রায়শ্চিত্ত করছি।

রাজীব দাবি করেন, তিনি বারবার পেট্রোল-ডিজেল-গ্যাসের দাম কমাতে হবে, শোনেনি। বলেছিলাম যেভাবে ভোট প্রচারে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে, তা ঠিকভাবে নেবে না বাংলার মানুষ। ঘটনা তাই হয়েছে। ডবল ইঞ্জিন সরকারের ভাবনায় ভুলেছিলাম। ভুলে গিয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের অসংখ্য প্রকল্প মানুষ দারুনভাবে নিয়েছেন। বলেছিলাম দুয়ারে সরকার ভোটের পর থাকবে না। ভুল বলেছিলাম। বুঝেছি বিজেপি একটা স্বপ্নের জাল বুনেছিল। ভোটের পর ঘোর কেটে গিয়েছে। ঘরে ফিরতে পেরে আনন্দিত। সারা ভারতে এখন বিজেপির বিকল্প নাম তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:আগরতলার সভা থেকে বিজেপিকে উৎখাতের ডাক শান্তনু-সুস্মিতা-সুবল-কুণালদের

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...