Monday, April 6, 2026

ছেলের জন্য মানত ছিল, তাই সিদ্ধিবিনায়কে যাবেন শাহরুখ

Date:

Share post:

সন্তানদের জন্য শাহরুখ (Shahrukh Khan) বরাবরই অত্যন্ত উদগ্রীব- উতলা । নিজের কাজ নিয়ে চব্বিশ ঘন্টা যতই ব্যস্ত থাকুন না কেন , সন্তানদের খোঁজখবর নিতে ভোলেন না। সন্তানদের একটু কিছু হলে তো কথাই নেই। তাই জীবনে এই প্রথম বার প্রায় একমাস সমস্ত রকম শুটিং থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন শাহরুখ। কারণ অবশ্যই ছেলে আরিয়ান। জেলবন্দি ছেলেকে মুক্ত না করা পর্যন্ত কোনও কাজে মন বসাতে পারছিলেন না শাহরুখ।

সম্প্রতি পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, শাহরুখ নাকি তাঁর ছেলের জন্য মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। শাহরুখ-গৌরীর মানত ছিল। ছেলে ফিরলেই সিদ্ধিদাতার কাছে আশীর্বাদে চাইতে যাবেন। যদিও কবে শাহরুখ যাবেন তা জানা যায়নি । সম্ভবত সোমবার বা মঙ্গলবার খুব ভোরের দিকে শাহরুখ-গৌরী যেতে পারেন।

এমনিতে প্রতি বছর গণেশ চতুর্থীর সময় নিজের বাড়িতে বড় করে পুজো করেন শাহরুখ। সিদ্ধিবিনায়কের মূর্তি এনে খুব ধুমধাম করে পুজো হয়। প্রতি বারের মতো এ বারও টুইটার, ইনস্টাগ্রামে গণেশের ছবি দিয়ে সকলের মঙ্গল কামনা করেছিলেন কিং খান

 

 

Related articles

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...