Friday, June 26, 2026

হেমন্তে শীতের আমেজ, তবে শীত আসতে এখনও কিছু দেরি, জানাল হাওয়া অফিস

Date:

Share post:

আবহাওয়া দফতর (Alipore Weather Office) আগেই জানিয়েছিল, চলতি সপ্তাহ শেষে হালকা শীতের আমেজ (Winter season) আসবে। পুরোপুরি শীতকাল নয় কিন্তু শীত শীত ভাব থাকবে । এইরকম মনোরম আবহাওয়া আগামী কয়েকদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজায় থাকবে । আজ রবিবার সকাল থেকেই কলকাতার তাপমাত্রা অনেকটাই কমেছে। থেকে থেকে উত্তরের হিমেল হাওয়া বইছে । ফলে কালীপুজোর আগে পরিবেশে একটা শীত শীত ভাব চলে এসেছে। উত্তুরে হাওয়ায় ভর করে কলকাতায় গত চারদিনে তাপমাত্রার পারদ নেমেছে ৪ ডিগ্রি। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। তবে কলকাতা থেকে দূরবর্তী জেলাগুলিতে শীতের আমেজ আরও বেশি অনুভূত হবে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে হিমেল আমেজ আরও বেশি।

 

Related articles

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...