Friday, June 26, 2026

ছটপুজোয় ভিড় ঠেকাতে বিকল্প ব্যবস্থা পুরসভার, করা হবে অস্থায়ী ঘাট

Date:

Share post:

আগামী ১০ নভেম্বর ছটপুজো (Chhath Puja) তার আগে ঘাটের সংখ্যা বাড়িয়ে ভিড় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বিঘ্নে ছটপুজো সারা নিয়ে সোমবার কলকাতা পুরসভায় বৈঠক করেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। সেখানেই পুর আধিকারিকদের একগুচ্ছ নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে কলকাতা পুলিশের (Kolkata Police) সঙ্গে সমন্বয় রেখে চলতে বলা হয়েছে আধিকারিকদের। পরিবেশ দূষণ রোধ এবং করোনা সংক্রমণের আশঙ্কা যতদূর সম্ভব রোধ করা। এই দ্বিমুখী চ্যালেঞ্জকে সামনে রেখে ছটপুজোর প্রস্তুতি শুরু করেছে কলকাতা পুরসভা (Kolkata Municipality) ও কেএমডিএ (KMDA)।

আরও পড়ুন-সাইবার সচেতনতা বাড়াতে তথ্য-প্রযুক্তি দফতরের অভিনব উদ্যোগ কমিকসের বই

আগামী ১০ নভেম্বর ছটপুজো উদযাপিত হবে। তার আগে ঘাটের সংখ্যা বাড়িয়ে ভিড় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এবছর ছট উপলক্ষে সারা কলকাতা জুড়ে ১৭০টি ঘাট প্রস্তুত করছে কলকাতা পুরসভা। বেশিরভাগ ক্ষেত্রেই অস্থায়ী ঘাট তৈরি করা হয়েছে। হুগলি নদীর (Hooghly River) ওপর ৩০টি ঘাট ছটপুজোর জন্য তৈরি করেছে পুরসভা। পাশাপাশি আরও ১০০টি অস্থায়ী ঘাট সারা কলকাতা জুড়ে তৈরি করা হয়েছে। বিভিন্ন  জলাশয় চিহ্নিত করে তার ধারে কাঠের পাটাতন দিয়ে এই ঘাটগুলো তৈরি করা করা হচ্ছে। যাদবপুর, কসবা চত্বর জুড়ে ৩০টির বেশি অস্থায়ী ঘাট তৈরি করছে কেএমডিএ। উত্তর ও মধ্য কলকাতায় বসবাসকারী বেশিরভাগ মানুষই আচার পালন করতে গঙ্গার ঘাটে যান। দক্ষিণ প্রান্তে অস্থায়ী ঘাটগুলি তৈরি করা হয় তাঁদের জন্য, যাঁরা গঙ্গার ঘাটে যেতে পারেন না। পাশাপাশি, ঘাটগুলোকে ভালভাবে আলোকিত করাও হচ্ছে।

Related articles

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...