Saturday, April 4, 2026

ভারতের তৈরি কোভ্যাক্সিনকে অনুমোদন দিল অস্ট্রেলিয়া

Date:

Share post:

বিশ্ব স্বাস্থ্য সংস্থা(World health organisation) এখনো পর্যন্ত ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিনকে অনুমোদন না দিলেও, কোভ্যাক্সিনকে স্বীকৃতি দিল অস্ট্রেলিয়া সরকার। কোভ্যাক্সিন(covaccine) নিয়ে যেকোনো ব্যক্তি অস্ট্রেলিয়ার(Australia) মাটিতে পা রাখতে পারবেন বলে এদিন জানিয়ে দিয়েছে সেখানকার সরকার। এই ঘোষণার স্বাভাবিকভাবেই কিছুটা স্বস্তিতে ভারত(India)।

প্রসঙ্গত, গত মাসেই সেরাম ইনস্টিটিউটের (SII) তৈরি কোভিশিল্ডকে স্বীকৃতি দিয়েছিল অস্ট্রেলিয়া। তবে কোভ্যাক্সিনের জন্য ছিল বিধিনিষেধ। এবার সেই বিধিনিষেধ তুলে দিয়ে অস্ট্রেলিয়া সরকারের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, “থেরাপিউটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশন (TGA) সিদ্ধান্ত নিয়েছে যে ভারতের নিজস্ব টিকা কোভ্যাক্সিন এবং চিনের BBIBP-CorV-কে বৈধ টিকার তালিকায় ধরা হবে।” শুধু তাই নয়, ১২ বছরের ঊর্ধ্বে যাঁরা কোভ্যাক্সিনের ডোজ নিয়েছেন, তাঁদের কারও অস্ট্রেলিয়া যেতে আর কোনও বাধা রইল না। BBIBP-CorV টিকার ক্ষেত্রে এর বয়সসীমা ১৮ থেকে ৬০ বছর। যদি অস্ট্রেলিয়া সরকারের তরফে জানানো হয়েছে, অস্ট্রেলিয়ায় পা রেখেই থাকতে হবে কোয়ারেন্টাইনে। নির্দিষ্ট সময়ের পর দিতে হবে করোনা নেগেটিভ সার্টিফিকেটও।

 

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...