Friday, April 3, 2026

শেষ চারে পৌঁছাতে আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে নামছে ইংল্যান্ড

Date:

Share post:

তিনটে ম্যাচ জিতে সেমিফাইনালের টিকিট প্রায় পাকা করেছে মরগ্যান ব্রিগেড। সুপার ১২ এ- গ্রুপ ১-এর শীর্ষে আছে ইংল্যান্ড। শেষ চারে পৌঁছাতে আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে নামছে ইংল্যান্ড। তিনটে ম্যাচ খেলে একটিতে জিতে লিগ তালিকায় পঞ্চম স্থানে আছে শ্রীলঙ্কা।বিশ্বকাপের আগে ইংল্যান্ডের ঘরের মাঠে দুই দল মুখোমুখি হয়েছিল। সেখানে টি-২০ সিরিজে ৩-০ তে শ্রীলঙ্কাকে হারিয়েছিল ইংল্যান্ড।

গত ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করলেও শেষ বলে ম্যাচ হাতছাড়া হয় শ্রীলঙ্কার। হারতে হয় ৪ উইকেটে। তবে তাদের লড়াই প্রশংসা কুড়িয়েছে। অন্যদিকে বিশ্বকাপে এখনও পর্যন্ত অপ্রতিরোধ্য ইংল্যান্ড। গত ম্যাচে অস্ট্রেলিয়াকে দাপটের সঙ্গে হারিয়েছে তারা। ফলে আজকের ম্যাচটা হাড্ডাহাড্ডি হবে বলে আশা করা যায়।

আরও পড়ুন- নির্ঘন্ট ঘোষণা ২০২২-এর মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের, দ্বাদশের পরীক্ষা হবে পড়ুয়াদের নিজেদের স্কুলেই

আজকের ম্যাচে নামার আগে বেশ কয়েকটা বিষয়ে শ্রীলঙ্কা জোর দেবে। গত ম্যাচে চরিথ আসালঙ্কা যেভাবে রান আউট হয়েছেন সেইধরনের ভুলগুলো আজকের ম্যাচে না শোধরালে ফের হারের মুখ দেখতে হতে পারে। তিন নম্বরে ব্যাট করতে নামা আসালঙ্কা ভালো ফর্মে আছেন। মিডল অর্ডারে ভানুকা রাজাপক্ষে ও ওয়ানিনডু হাসারঙ্গার মারকুটে ব্যাটিং কার্যকরি হচ্ছে দলের জন্য। ফলে ব্যাটিং নিয়ে শ্রীলঙ্কার সমস্যা হবে না বলে আশা করা হচ্ছে। বল হাতেও দুষ্মন্ত চামিরা ও কুমারার জুটি বাকিদের ঘুম ছুটিয়ে দিচ্ছে। তবে শ্রীলঙ্কার বোলিং বিপক্ষের উপর চাপ সৃষ্টি করলেও সেই চাপ ধরে রাখতে পারছে না। যে কারণে শেষের দিকে ম্যাচে হার মানতে হচ্ছে।

তবে ইংল্যান্ড দল কতটা ভয়ঙ্কর ফর্মে আছে তা গত তিনটে ম্যাচে দেখিয়ে দিয়েছে তারা। অস্ট্রেলিয়াকে ২০ ওভারে ১২৫ রানে আটকে দিয়ে ইংল্যান্ড তাদের বোলিং ক্ষমতা জাহির করেছে। জবাবে মাত্র ১১ ওভারে ২ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলেছে ইংল্যান্ড। এর থেকে পরিষ্কার কোনও বোলিংই থামাতে পারবে না মরগ্যানদের। এই মুহূর্তে ধারেভারে ইংল্যান্ড এগিয়ে থেকে নামবে।শারজার পিচ বাকিগুলোর তুলনায় কিছুটা স্লো। ফলে ব্যাট করতে সমস্যায় পড়তে পারেন ব্যাটাররা। এই পিচে কার্যকর হতে পারেন স্পিনাররা।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...