Friday, April 3, 2026

নির্বাচন লড়তে আমি প্রস্তুত, তবে সিদ্ধান্ত মমতা দিদি নেবেন: বললেন লিয়েন্ডার পেজ

Date:

Share post:

বাংলা ছাড়িয়ে গোয়াতে(Goa) শক্তি বৃদ্ধি করছে তৃণমূল শিবির(TMC)। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ(Leander page)। তবে টেনিস তারকা এবার কি টেনিস ছেড়ে নির্বাচনী লড়াইয়ে নামবেন? সংবাদমাধ্যমের এমন প্রশ্নের জবাবে লিয়েন্ডার জানালেন, তিনি নির্বাচনে লড়ার জন্য পুরোদমে প্রস্তুত। তবে এ বিষয়ে সিদ্ধান্ত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন।

সম্প্রতি সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে গোয়া রাজনীতি প্রসঙ্গে টেনিস তারকা লিয়েন্ডার পেজ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার সম্পর্ক বহু বছরের পুরোনো। আমার মা বাঙালি। মমতা দিদিকে আমি চিনি, তিনি যদি কিছু বলেন, তবে সেটা হতেই হবে। উনি একজন আসল চ্যাম্পিয়ন।” পাশাপাশি এর আগে গোয়ায় তৃণমূলের খারাপ ফল প্রসঙ্গে লিয়েন্ডার বলেন, ব্যর্থতা জীবনের একটি অঙ্গ। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো সততা। ১৮বারের গ্র্যান্ড স্ল্যাম বিজেতা বলেন, গোয়াতে ভালো কিছু হওয়ার আশা ফুটে উঠেছে।

আরও পড়ুন:অভিষেকের সভার ২৪ ঘন্টার মধ্যে ত্রিপুরায় ফের সুস্মিতার উপর হামলার চেষ্টা

এরপরই সংবাদমাধ্যমে তরফে লিয়েন্ডারকে প্রশ্ন করা হয় তিনি আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়ে লড়াইয়ে নামবেন? উত্তরে লিয়েন্ডার জানান, “আমি নির্বাচনের জন্য পুরোপুরি তৈরি। কিন্তু এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ফলে সিদ্ধান্তটা তাঁকেই নিতে দিন।”

 

Related articles

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...