Sunday, April 26, 2026

মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রীর ১০০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল আয়কর দফতর

Date:

Share post:

মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের (Ajit Pawar) ১০০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল আয়কর দফতর। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (Nationalist Congress Party) সুপ্রিমো শরদ পাওয়ারের (Sharad Pawar) ভাইপো অজিত। গত মাসে অজিতের বোনের বাড়িতেও তল্লাশি চালিয়েছিল আয়কর দফতর। এর আগে জুলাই মাসে ২৫ হাজার কোটি টাকার একটি দুর্নীতিতে মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রীর নাম জড়িত থাকার কথা জানিয়েছিল আয়কর বিভাগ।

আরও পড়ুন-৪ কেন্দ্রে বিপুল জয় তৃণমূলের, ৩টি আসনে জামানত জব্দ হয়ে হোয়াইটওয়াশ বিজেপি

সূত্রের খবর, প্রাথমিকভাবে মহারাষ্ট্র(Maharashtra), দিল্লি (Delhi) এবং গোয়ায় (Goa) পাওয়ারের যোগ থাকা একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করেছে আয়কর দফতর। সবমিলিয়ে মোট পাঁচটি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। সেই তালিকায় আছে মুম্বইয়ের নরিম্যান পয়েন্টের নির্মল টাওয়ার। পাশাপাশি একটি সমবায় চিনি কারখানাও বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছে। সূত্রের খবর, গত মাসে অভিযানের সময় যে ১৮৪ কোটি টাকার মতো হিসাব-বহির্ভূত আয়ের হদিশ মিলেছিল, তার জেরেই এই পদক্ষেপ করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

আরও পড়ুন-ভাড়া বাড়েনি, অথচ ট্রেনে চড়লেই দ্বিগুণ-তিনগুণ ভাড়া দিতে হচ্ছে!! 

মহারাষ্ট্র স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক (Maharashtra Co-Oparative Bank) জালিয়াতির ঘটনায় অজিতের নাম প্রকাশ্যে আসে। অর্থ তছরূপ মামলায় তখন সাতারার একটি চিনি তৈরির কারখানা বাজেয়াপ্ত করেছিল আয়কর দফতর। এই কারখানাটি নিলামে অত্যন্ত কম দামে একটি সংস্থাকে বিক্রি করার অভিযোগ উঠেছিল ব্যাঙ্কটির বিরুদ্ধে। ওই চিনি কারখানার অধিকাংশ শেয়ার ছিল স্পার্কলিং সয়েল প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার। যার মালিকানা অজিত এবং তাঁর স্ত্রী সুনেত্রা পাওয়ারের(Sunetra Pawar)। তবে আজ অজিতের সম্পত্তি বাজেয়াপ্ত করার ঘটনাটির সঙ্গে সেই ব্যাঙ্ক জালিয়াতির ঘটনার সরাসরি যোগ রয়েছে কি না তা জানা যায়নি।

Related articles

দ্বিতীয়দফায় কর্মী সঙ্কট? প্রথম দফার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরই ফের থাকার নির্দেশ কমিশনের

প্রথম পর্যায়ে ভোট হয়েছে ১৫২টি কেন্দ্রে। দ্বিতীয় দফায় সংখ্যাটা কিছুটা কম- ১৪২। তা সত্ত্বেও কর্মী সঙ্কটে ভুগছে নির্বাচন...

IPL: পন্থদের বিরুদ্ধে পাথিরানার অভিষেক! জেনে নিন নাইটদের সম্ভাব্য প্রথম একাদশ

আজ লখনউ সুপার জায়েন্টের বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স(KKR)। কেকেআরের কাছে এই ম্যাচ বদলারও। ইডেনে শেষ সাক্ষাতে মুকুল...

এলাকায় বাইক বাহিনী! পুলিশ-প্রশাসনকে পদক্ষেপের নির্দেশ কমিশনের, কটাক্ষ তৃণমূলের

বাইক থেকে 'জয় বাংলা' স্লোগান দেওয়া হচ্ছে এই ভিডিও পোস্ট করে পুলিশ-প্রশাসনকে কড়া ব্যবস্থা নিতে বলল নির্বাচন কমিশন...

রবিবার সকালে আকাশের মুখ ভার, দুপুরের পরেই ঝড়বৃষ্টির পূর্বাভাস!

প্রবল গরম থেকে সাময়িক স্বস্তি মিলবে কি, সকালে আকাশের চেহারা দেখে ঠিক এমন প্রশ্নই ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গবাসীর মনে।...