Sunday, April 5, 2026

গোসাবায় নিশ্চিহ্ন বিজেপি!

Date:

Share post:

গোসাবা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস (TMC) প্রার্থী সুব্রত মণ্ডল(Subrata Mondal) বিপুল ভোটে জয়ী হলেন। জয়ী ১,৪৩,০৫১ ভোটে। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির পলাশ রানা মাত্র ১৮,৪২৩ ভোট পেয়েছেন। বামফ্রন্টের প্রার্থী আরএসপির (RSP) অনিল মণ্ডল (Anil Mondal) আরও অনেক কম।  মাত্র ৩,০৭৮। শতাংশের হিসেবে তৃণমূল পেয়েছে ৮৭ শতাংশের বেশি ভোট। বিজেপির (BJP) প্রাপ্ত ভোট মাত্র ১০ শতাংশ। গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রয়াত জয়ন্ত নস্কর (Jayanta Naskar) ২৩ হাজার ভোটে জিতেছিলেন।

জেলার রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অতীতে কখনও এই জেলা থেকে এই মার্জিনে কেউ জয়ী হননি। এদিন গণনাকেন্দ্রের পাশেই ছিলেন তৃণমূলের সুন্দরবনের (Sundarban) জেলা সভাপতি যোগরঞ্জন হালদার (Jogranjan Halder), দলের রাজ্য সাধারণ সম্পাদক শওকত মোল্লা। রাজ্য সরকারের একাধিক সামাজিক প্রকল্পের জন্য মানুষ তৃণমূল কংগ্রেস প্রার্থীকে দু’‌হাত ভরে আশীর্বাদ করেছেন বলে জানিয়েছেন বিধায়ক। সুন্দরবনের নদীবাঁধের সংস্কার ও পানীয় জলের সমস্যা সমাধানে জোর দেওয়া হবে জানিয়েছেন সুব্রত মণ্ডল।

 

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...