Saturday, June 20, 2026

বিশ্বাসঘাতকতা করেছিলেন বিজেপির নিশীথ প্রামাণিক, জবাব দিল দিনহাটাবাসী

Date:

Share post:

বিশ্বাসঘাতকতা করেছিলেন বিজেপির নিশীথ প্রামাণিক (Nishith Pramanik) তার জবাব দিল দিনহাটাবাসী। কেন্দ্রের মন্ত্রী হওয়ার লোভে বিধানসভা ভোটে জিতেও দিনহাটাবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন নিশীথ। তার সমুচিত জবাব পেলেন উপনির্বাচনে। তাঁর নিজের বুথেই বিজেপি(BJP) প্রার্থী হেরেছেন ২৭৫ ভোটে। দিনহাটা বিধানসভা উপনির্বাচনে সবমিলিয়ে ১ লক্ষ ৬৪ হাজার ৮৮ ভোটে জয়ী হলেন তৃণমূল কংগ্রেস(TMC) প্রার্থী উদয়ন গুহ(Udayan Guha)।

এদিন ১৯ রাউন্ড গণনা শেষে দেখা যায়, উদয়ন ১ লক্ষ ৮৯ হাজার ৫৭৫ ভোট পেয়েছেন। বিজেপি প্রার্থী অশোক মণ্ডল (Ashok Mondal) পেয়েছেন ২৫ হাজার ৪৮৬ ভোট এবং বাম প্রার্থী আব্দুর রউফ (Abdur Rouf) ৬ হাজার ২৯০ ভোট।

আরও পড়ুন: আতঙ্কের কারণ হয়ে উঠছে জলবায়ুর পরিবর্তন : গ্লাসগোর সম্মেলনে বললেন মোদি

জয়ের পর তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ বলেন, দেড় লক্ষ ভোটে জিতব বলে আশা করেছিলাম। সেটাও ছাপিয়ে গিয়েছে! এদিন গণনা শেষে দেখা যায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বুথেই ২৭৫ ভোটে হেরেছেন বিজেপি প্রার্থী অশোক। দিনহাটা ভেটাগুড়ি চৌপথী উচ্চবিদ্যালয়ের ৭/২৩৪ নম্বর বুথের গণনায় দেখা যায় এই বুথে ভোট পড়েছে ৪৯২টি। অশোক পেয়েছেন ৯৫টি, আর উদয়ন পেয়েছেন ৩৬০। অশোক হেরেছেন তাঁর নিজের বুথেও। ফলাফল দেখে দিনহাটা উপনির্বাচনের তৃণমূল কংগ্রেসের নির্বাচনী এজেন্ট পার্থপ্রতিম রায় (Partha Pratim Roy) বলেন, এই পরাজয়ের দায় নিয়ে এই কেন্দ্রের পর্যবেক্ষক তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের পদত্যাগ করা উচিত।

উল্লেখ্য, ৩০ অক্টোবর ভোটের দিন নিশীথের বুথে বিজেপি কোনও এজেন্টও দিতে পারেনি!

 

 

Related articles

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...