Saturday, June 20, 2026

রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূলের বর্ষীয়ান নেতা রবিরঞ্জন চট্টোপাধ্যায়ের জীবনাবসান

Date:

Share post:

চলে গেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূলের বর্ষীয়ান নেতা রবিরঞ্জন চট্টোপাধ্যায়। সম্প্রতি বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন রবিরঞ্জনবাবু। ভর্তি ছিলেন বাইপাসের সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হল না। আজ, মঙ্গলবার প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী।

২০১১ রাজ্যের রাজনৈতিক পরিবর্তনের ঐতিহাসিক সন্ধিক্ষণে হাইভোল্টেজ বিধানসভা ভোটে প্রার্থী বদল হয়েছিল তৃণমূলের। সেবারই প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন শিক্ষাবিদ রবিরঞ্জন চট্টোপাধ্যায়। ভোটেও জেতেন তিনি। প্রথম তৃণমূল সরকারের মন্ত্রিসভার সদস্য হন রবিরঞ্জন চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম মন্ত্রিসভায় কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ দফতরের দায়িত্ব পান তিনি।

এরপর ২০১৬ বিধানসভার ভোটেও একই আসন থেকে ফের জয়ী হন তিনি। তবে মন্ত্রিত্ব পাননি বর্ধমানের বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এই অধ্যাপক। বয়স ও অসুস্থতা কথা উল্লেখ করে একুশের বিধানসভা ভোটের আগে অবশ্য নিজেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়েছিলেন রবিরঞ্জন চট্টোপাধ্যায়। বিষয়টি অনুধাবন করে দল তাঁকে শেষপর্যন্ত ত প্রার্থীও করেনি। যদিও আমৃত্যু তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সঙ্গে ছিলেন।

আরও পড়ুন:চূড়ান্ত ভরাডুবি: উপনির্বাচনে ৩ কেন্দ্রেই জামানত জব্দ বিজেপির

Related articles

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...