Monday, April 27, 2026

দেশ জুড়ে বাড়ছে ডেঙ্গু, পরিস্থিতি খতিয়ে দেখতে ৯ রাজ্যে বিশেষজ্ঞ দল পাঠাল কেন্দ্র

Date:

Share post:

দেশজুড়ে প্রবলভাবে আতঙ্ক ছড়াতে শুরু করেছে ডেঙ্গু। করোনা আবহের মধ্যেই কেন্দ্র ও রাজ্য সরকারগুলিকে রীতিমতো চিন্তায় ফেলেছে ডেঙ্গু। রাজধানী দিল্লিতে তো বটেই মশাবাহিত এই রোগের প্রকোপ বেড়েছে বেশ কয়েকটি রাজ্যে। মোট নয়টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে চিহ্নিত করা হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে এই নটি রাজ্যে দ্রুত বিশেষজ্ঞ দল পাঠাল কেন্দ্র। ৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল হল: পাঞ্জাব, হরিয়ানা, কেরল, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, দিল্লি এবং জম্মু ও কাশ্মীর। এই রাজ্যগুলিতে ডেঙ্গুর সংক্রমণ সাংঘাতিক ভাবে বাড়তে শুরু করেছে। কেন্দ্রের পাঠানো বিশেষজ্ঞ দলগুলি সংশ্লিষ্ট রাজ্যে গিয়ে সেখানকার স্বাস্থ্য দফতরগুলিতে জনস্বাস্থ্য বিষয়ক বিভিন্ন নির্দেশিকা দেবে। ওই দলে থাকছেন ‘ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড ন্যাশনাল ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম’-এর আধিকারিকরা।

Related articles

প্রচারের শেষ দিনে কলকাতায় একাধিক পদযাত্রা মমতার, জেলা কর্মসূচিতে অভিষেক

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রচারের শেষ দিনে সোমবার মহানগরীতে একাধিক পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল...

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...