Saturday, June 13, 2026

পেট্রোল-ডিজেলে এক্সাইজ ডিউটি কমালো কেন্দ্র, আগামীকাল থেকেই সিদ্ধান্ত কার্যকর

Date:

Share post:

একপ্রকার চাপে পড়েই পেট্রোল-ডিজেলে লাগাতার মূল্য বৃদ্ধির মধ্যে কিছুটা স্বস্তি দিল কেন্দ্র। দীপাবলির আগে কিছুটা কমতে চলেছে লিটারপিছু জ্বালানির দাম। লিটারপিছু পেট্রোল এবং ডিজেলের আবগারি শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। লিটার প্রতি পেট্রোলে পাঁচ টাকা ও ডিজেলে লিটার প্রতি ১০ টাকা কমানো হল আবগারি শুল্ক। ৪ নভেম্বর থেকে নয়া দাম লাগু হবে।

আগামীকাল বৃহস্পতিবার থেকে নতুন দাম ও নিয়ম কার্যকর হতে চলেছে। পেট্রোল ও ডিজেলের দামের উপরে এক্সাইজ ডিউটি ও অন্যান্য চার্জ যুক্ত করার পর দাম আরও মহার্ঘ হয়। ফলে এই শুল্ক কমলে জ্বালানির দাম অনেকটাই কমতে পারে বলে মনে করা হচ্ছে। পেট্রোলে ৫ টাকা এবং ডিজেলে ১০ টাকা শুল্ক কমানোর ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।

প্রসঙ্গত গোটা দেশের পেট্রোল-ডিজেলের দাম বর্তমানে আকাশছোঁয়া। রেকর্ড দামে বিক্রি হচ্ছে জ্বালানি।মঙ্গলবারও কলকাতায় ১১০ টাকা পার করেছিল পেট্রোল। লিটারে ৩৭ পয়সা বেড়ে শহরে ডিজেলের দাম ছিল ১০১ টাকা ৫৬ পয়সা। পেট্রোল-ডিজেলে আকাশছোঁয়া দামের ফলে তার প্রভাব পড়েছে বাজারেও। দাম বেড়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের। ফলে চরম অস্বস্তির মধ্যে পড়েছেন মধ্যবিত্তরা। মনে করা হচ্ছে, দীপাবলির আগে কেন্দ্রের এই সিদ্ধান্তে কিছুটা হলেও স্বস্তি ফিরতে পারে বাজারে।

আরও পড়ুন- ১৯ ডিসেম্বর পুরভোট করানোর রাজ্যের প্রস্তাবে প্রাথমিক সম্মতি কমিশনের

 

 

Related articles

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...