Wednesday, June 24, 2026

১৯ ডিসেম্বর পুরভোট করানোর রাজ্যের প্রস্তাবে প্রাথমিক সম্মতি কমিশনের

Date:

Share post:

পুরভোট নিয়ে রাজ্য সরকারের প্রস্তাবে সায় রাজ্য নির্বাচন কমিশনের (Election Commission)। মঙ্গলবার রাজ্যের তরফে ১৯ ডিসেম্বর পুরভোট করানোর প্রস্তাব দিয়ে কমিশনকে চিঠি পাটানো হয়। বুধবার পুর ও নগরোন্নয়ন দফতরের কর্তারা রাজ্য নির্বাচন কমিশনের কর্তাদের সঙ্গে আলোচনা করেন। সেখানেই রাজ্যের দেওয়া প্রস্তাবে কমিশনের প্রাথমিক সম্মতি মিলেছে। কালীপুজো-ভাইফোঁটার পরেই রাজ্যে আনুষ্ঠানিক ভাবে কলকাতা ও হাওড়ার পুরভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে নবান্ন (Nabanna) সূত্রে খবর।

তবে ইভিএমেই (Evm) পুরভোট করাতে চলেছে কমিশন। কালীপুজোর পড়েই বিজ্ঞপ্তি জারি হতে পারে বলে সূত্রের খবর। যদিও রাজ্য নির্বাচন কমিশনের তরফে এই বিষয়ে কিছুই জানানো হয়নি। সূত্রের খবর, সরকারের দেওয়া তারিখেই দুটি পুরসভায় ভোট করাতে চাইছে রাজ্য নির্বাচন কমিশন। সরকারের তরফে ইতিমধ্যেই হাওড়া (Howrah) ও কলকাতায় (Kolkata) ভোট করানো নিয়ে প্রস্তুতি সেরে ফেলা হচ্ছে বলে জানা গিয়েছে। পুর দফতরের এক কর্তার কথায়, ‘প্রথা এবং আইন মেনে প্রস্তুতি শুরুর পথে হাঁটছে সরকার। আনুষ্ঠানিক ভাবে কমিশনের কাছে প্রস্তাব করে চিঠি পাঠানো হয়েছে।’ রাজ্যে এখনও ১১৪টি পুরসভায় ভোট হওয়া বাকি। প্রতিটি জায়গাতেই প্রশাসকেরা কাজ চালাচ্ছেন।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, আগামী ১৯ ডিসেম্বর, রবিবার কলকাতার ১৪৪টি ও হাওড়ার ৬৬টি ওয়ার্ডে ভোট করাতে চায় রাজ্য সরকার। দুই পুরনিগমের ভোটের ফলপ্রকাশ করা হবে ২২ ডিসেম্বর, বুধবার। এই মর্মে রাজ্য নির্বাচন কমিশনের কাছে একটি চিঠি পাঠিয়েছে পুর ও নগরোন্নয়ন দফতর। তবে করোনার দাপট কম থাকলেই ভোট করানোর আর্জি জানানো হয়েছে। আর তারপরেই চিন্তাভাবনা করে কালীপুজোর পর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছে রাজ্য নির্বাচন কমিশন।

আরও পড়ুন- চাপে বিজেপি, ত্রিপুরায় TMC-র উপর হামলা থেকে সাম্প্রদায়িক হিংসা: রিপোর্ট তলব NHRC-র

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...