Saturday, April 4, 2026

পিছিয়ে থেকেও রোনাল্ডো ম‍্যাজিকে আটালান্টার বিরুদ্ধে ড্র ম‍্যানইউর

Date:

Share post:

উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগে (UEFA Champions League)গ্রুপ পর্বের খেলায় পিছিয়ে থেকেও ড্র করল ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেড ( Manchester United)। মঙ্গলবার রাতে আটালান্টার(atalanta)  বিরুদ্ধে ২-২ গোলে ড্র করল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (cristiano ronaldo) দল। জোড়া গোল সিআরসেভেনের।

শেষ কয়েক ম‍্যাচের জঘন‍্য পারফরমেন্সের পর টটেনহ‍্যামকে হারিয়ে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফিরে পায় রেড ডেভিলসরা। তবে এখনও যে তাদের ধারাবাহিকতার অভাব রয়েছে তা দেখায় যায় আটালান্টা ম‍্যাচে। ম‍্যাচে এদিন ১২ মিনিটের মাথায় গোল করে আটালান্টাকে এগিয়ে দেন জোসেফ ইলিচিচ। পাল্টা আক্রমণ চালায় ম‍্যানইউ। যার ফলে ম‍্যাচের প্রথমার্ধে শেষ লগ্নে গোল করে ম‍্যানইউর হয়ে সমতা ফেরান রোনাল্ডো।

প্রথমার্ধ ম্যাচ ১-১ হলেও আটালান্টার আক্রমণের বিরুদ্ধে বরাবরই ছন্নছাড়া দেখাচ্ছিল ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেডকে। দ্বিতীয়ার্ধের ছবিটাও ঠিক ছিল একইরকম। যার ফলে ম‍্যাচের ৫৬ মিনিটে এগিয়ে যায় আটালান্টা। আটালান্টা হয়ে গোল করেন ডুভান জাপাটা। ফের পাল্টা আক্রমণ চালায় রোনাল্ডোর ম‍্যানইউ। যার ফলে ম‍্যাচের ইনজুরি টাইমে গোল করে ম‍্যানইউর হয়ে সমতা ফেরান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই ড্রয়ের ফলে সাত পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপ ‘এফ’-র শীর্ষে রইল রেড ডেভিলসরা। অপরদিকে, ক্যাপু এবং গ্রোয়েনফেল্ডের গোলে ইয়ং বয়েজকে ২-০ হারিয়ে ইউনাইটেডের সমসংখ্যক সাত পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে ভিলারিয়াল। আটালান্টা পাঁচ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে।

আরও পড়ুন:বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে পদক নিশ্চিত করলেন  ভারতীয় বক্সার আকাশ কুমার

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...