Sunday, April 5, 2026

সাঁকরাইলে চিপস কারখানায় ভয়াবহ আগুন, দমকলের ১০টি ইঞ্জিন লড়ছে

Date:

Share post:

হাওড়ার সাঁকরাইলে একটি চিপসের কারখানায় ভয়াবহ আগুন লাগল।বুধবার দুপুরে আচমকা আগুন লেগে যায় ওই চিপস কারখানায়। তখন পুরোদমে কাজ চলছিল। তবে আগুন লাগার সঙ্গে সঙ্গেই কর্মীদের কারখানা থেকে বের করে আনা হয়েছে।দমকলের ৮টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেছে। তবে আগুনের ভয়াবহতা এতটাই বেশি যে লেলিহান শিখা বহুদূর থেকে দেখা যাচ্ছে। আরও দমকলের ইঞ্জিন আনা হচ্ছে বলে জানা গিয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, আলুর চিপস-সহ নানা ধরণের ফাস্টফুড তৈরি হতো ওই কারখানায়। ফলে প্রচুর পরিমান ভোজ্য তেল মজুদ ছিল কারখানার ভিতরে। ওই তেলের ড্রামেও আগুন ধরে গিয়েছে। ফলে আগুন ভয়াবহ আকার ধারণ করেছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।
হাওড়ার ডোমজুড়ে ৬ নম্বর জাতীয় সড়কের ধারে রয়েছে ওই চিপসের কারখানা। প্রথমে ওই কারখানা থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে ঘটনাস্থলে আসে দমকলের ৮টি ইঞ্জিন। কালো ধোঁয়ায় মুড়ে গিয়েছে জাতীয় সড়ক-সহ বিস্তীর্ণ এলাকা।
কিন্তু, আগুন নিয়ন্ত্রণে না আসায় আরও ২টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয়। এই মুহূর্তে মোট ১০ টি ইঞ্জিন কাজ করছে।যখন আগুন লাগে তখন কারখানায় শ্রমিকেরা কাজ করছিলেন। তবে সকলকেই কারখানা থেকে বের করে আনা সম্ভব হয়েছে। এখনও পর্যন্ত হতাহত বা আহতের কোনও খবর পাওয়া যায়নি।পাশাপাশি, জোরালো বাতাসের জন্য আগুন আরও ছড়িয়ে পড়তে পারে। যুদ্ধকালীন তত্পুরতায় চলছে আগুন নিয়ন্ত্রণের কাজ। যেহেতু, জাতীয় সড়কের ধারেই এই কারখানা, তাই যানবাহনের গতিও শ্লথ। আগুন নেভাতেও বেশ বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের।

Related articles

বারবার হার্ট অ্যাটাক, হাসপাতালে ভর্তি পরিচালক অগ্নিদেব 

সময়টা সত্যিই ভালো যাচ্ছে না বাংলা ইন্ডাস্ট্রির জন্য। উদ্বেগ বাড়িয়ে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন টলিউড পরিচালক...

সুপ্রিম নির্দেশ সত্ত্বেও অধরা ট্রাইবুনাল, ভোটের মুখে প্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা

সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ ছিল। কিন্তু কাজের বেলায় সেই তিমিরেই পড়ে রইল বিচারবিভাগীয় ট্রাইবুনাল। তালিকা থেকে বাদ পড়া...

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...