Thursday, June 25, 2026

দেশে একলাফে ডিজেল ও কেরোসিনের দাম বেড়েছে ১৫ টাকা 

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা

আন্তর্জাতিক বাজার ও পার্শ্ববর্তী দেশ ভারতে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে দেশেও ডিজেল ও কেরোসিনের দাম বাড়িয়েছে সরকার। লিটারপ্রতি এক লাফে ১৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা করা হয়েছে। সে হিসাবে দাম এক লাফে বাড়ল ২৩ শতাংশ।

নতুন দাম গত রাত ১২টার পর থেকেই কার্যকর হয়েছে বলে জানিয়েছে সরকার। প্রায় সাড়ে পাঁচ বছর পর সরকার জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করল। ২০১৬ সালের ২৪ এপ্রিল সরকার জ্বালানি তেলের দাম কমিয়েছিল।

করোনা শেষে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ক্রমেই বাড়ছে। দাম এতটাই বেড়ে গেছে যে, কেবল গত অক্টোবরেই সরকার সোয়া ৭০০ কোটি টাকার বেশি লোকসান দিয়েছে।

নতুন দাম কার্যকর হওয়ায় ডিজেলে সরকার আর কোনো লোকসান দেবে না। বরং লিটারে দুই টাকার মতো মুনাফা করবে পেট্রোলিয়াম করপোরেশন। দেশে এর আগে কখনও এক লাফে এত বেশি হারে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি।

ভারতে জ্বালানি তেলের দামের হিসাবও দেয়া হয় এতে। জানানো হয়, গত ১ নভেম্বর ভারতে ডিজেলের বাজারমূল্য নির্ধারণ করা হয় লিটারে ১০১ দশমিক ৫৬ রুপি। বাংলাদেশি মুদ্রায় তা দাঁড়ায় ১২৪ টাকা ৪১ পয়সা।

আন্তর্জাতিক বাজার থেকে যে মূল্যে বাংলাদেশ তেল কেনে, সেটি বিবেচনায় নিলে ডিজেলে লিটারপ্রতি ১৩.০১ টাকা লোকসান হতো।

এদিকে পার্শ্ববর্তী ভারত ও মিয়ানমারের বাজারে জ্বালানি তেলের দর সমন্বয় হচ্ছে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে। ফলে দেশ দুটিতে এখন জ্বালানি তেলের দর লিটার প্রতি ৬০ থেকে ৬৫ টাকা বেশি। এই অবস্থায় বাংলাদেশ থেকে স্থল ও সাগরপথে বিচ্ছিন্নভাবে তেল পাচারের ঘটনা ঘটছে।

সরকারের তরফ থেকে বলা হয়েছে , ভারতের বাজারে বাংলাদেশের চেয়ে অনেক বেশি দরে ডিজেল-পেট্রল বিক্রি হওয়ায় দেশটিতে জ্বালানি পণ্য পাচারের শঙ্কা তৈরি হয়েছে, যা ঠেকাতে দর বাড়ানোর কোনো বিকল্প নেই।

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...