Thursday, June 25, 2026

জঙ্গি-সন্ত্রাসে উত্তপ্ত উপত্যকায় আজ জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করবেন প্রধানমন্ত্রী

Date:

Share post:

জঙ্গি হামলা চলছেই উপত্যকায়। একের পর এক জঙ্গি হানায় কাশ্মীর পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত । রোজই জঙ্গিদের হামলায় সেনা জওয়ানদের মৃত্যুর খবর আসছে।জঙ্গিদের সন্ধানে রাজৌরি-পুঞ্চ সেক্টরের ঘন জঙ্গলে নিয়মিত সেনা অভিযান চালানো হচ্ছে।

এই পরিস্থিতিতে সেনাদের মনোবল বাড়াতে জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার নৌসেরা সেক্টর এবং নিয়ন্ত্রন রেখার কাছে জম্মু কাশ্মীরের রাজৌরি সেক্টরের সেনা জওয়ানদের সঙ্গে এই দীপাবলি অনুষ্ঠানটি পালিত হবে বলে সেনা সূত্রে জানানো হয়েছে । রাজৌরি জেলার নৌসেরা ব্রিজে এই দীপাবলি উদযাপনের অনুষ্ঠানটি হবে বলেই জানা গিয়েছে।

এর আগে ২০১৯ সালেও রাজৌরি সেক্টরে সেনা ও জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করেছিলেন প্রধানমন্ত্রী। এই বিশেষ দিনে সেনা বাহিনীর সঙ্গেপ্রধানমন্ত্রী সময় কাটালে সেনা বাহিনীর মনোবল বাড়াবে। নিজেদের পরিবার -পরিজনদের ছেড়ে শুধুমাত্র দেশরক্ষার জন্য উৎসবের দিনগুলিতেও কর্তব্যে অবিচল সেনা জওয়ানরা। তাই দেশের প্রধানমন্ত্রী সঙ্গে সময়া কাটানো তাদের কাছে বড় পাওনা।

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...