Friday, June 26, 2026

আজ শ্যামাপূজা, আলোর উৎসব দীপাবলিতে মাতোয়ারা বঙ্গবাসী

Date:

Share post:

আজ কালীপুজো (Shyamapuja) । ভয়কে জয় করার আরাধনা । অন্ধকার থেকে আলোয় ফেরার আরাধনা । অজ্ঞান থেকে জ্ঞানের সাধনার আরাধনা । বাঙালির শ্যামা পূজার পাশাপাশি এদিন থেকেই দীপাবলিও (Festival of Lights) পালিত হবে । আর এদিন শুধু বঙ্গবাসীই নয় গোটা দেশবাসীর কাছেই আলোর উৎসব। ১৪ প্রদীপ জ্বালিয়ে, রঙিন আলো লাগিয়ে নিজের মনকে আলোকিত করার আরাধনায় ব্রতী হয়ে ওঠেন সকলেই।

কালীপুজোর দু-একদিন আগে থেকেই মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীরা প্রতিমা দেখতে ভিড় জমিয়েছেন। তবে প্রতিমা দর্শনের ক্ষেত্রে এবার আদালত (Kolkata High Court) কিছু নিয়মবিধি বেঁধে দিয়েছে । করোনার সংক্রমণকে প্রতিহত করতেই এই নিয়ম। আদালত জানিয়েছে মুখে মাস্ক থাকলেও মণ্ডপে একসঙ্গে অনেকের প্রবেশ করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ভ্যাকসিনের (Double Dose Covid Vaccine) ডবল ডোজ নেওয়া থাকলেও তা বহুজনকে একসঙ্গে ছাড়পত্র দেওয়ার জন্য যথেষ্ট নয় । এমনটাই মত আদালতের। অর্থাৎ দর্শনার্থীদের ভিড়ে নিষেধাজ্ঞা জারি করা হল আদালতের তরফে।

পাশাপাশি বাজি পোড়ানোর ক্ষেত্রেও আদালত কিছু নিষেধাজ্ঞা জারি করেছে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, কালী পুজো বা দীপাবলিতে কেবলমাত্র পরিবেশ বান্ধব বাজি অর্থাৎ গ্রীন ক্র্যাকার্স (Green Crackers) ফাটানো যাবে। সারা দিনের যেকোনো সময়ে নয় , কেবল মাত্র ২ জন্য বাজি ফাটানো যাবে । বাজি ফাটানোর সময়ও বেঁধে দেওয়া হয়েছে। শুধুমাত্র রাত ৮ টা থেকে ১০ টা বাজি পোড়ানো যাবে।

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...