Wednesday, February 4, 2026

কালীপুজোয় রঘু ডাকাতের হানা, বড় পর্দায় ফের দেব-ধ্রুব জুটি

Date:

Share post:

নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর পরে রঘু ডাকাত- ফের বড় পর্দায় ঝড় তোলার আশায় দেব-ধ্রুব বন্দ্যোপাধ্যায় জুটি। বাংলার বুকে দুঃসাহসী রঘু ডাকাত। বাস্তব আর কল্পনার মিশেলে তৈরি এই চরিত্র ছোট থেকে বড় সবার পছন্দের। পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের (Druba Bandopadhyay) পরিচালনায় ‘রঘু ডাকাত’ ছবিতে মুখ্যভূমিকায় দেখা যাবে দেবকে (Dev)। কালীপুজোর সকালে এই ছবির ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় নিজের একাউন্টে পোস্টারের (Poster) ছবি দেন স্বয়ং নায়ক।

গোলন্দাজের সাফল্যের পর এই নিয়ে দ্বিতীয়বার জুটি বাঁধতে চলেছেন দেব-ধ্রুব। এবারের পুজোয় ভালোই ব্যবসা করেছে দ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘গোলন্দাজ’। তাতেই উৎসাহিত হয়ে নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর পরে রঘু ডাকাতকে ফেরাতে চলেছেন পরিচালক-অভিনেতা জুটি। এসভিএফের (SVF) সঙ্গে যৌথ ভাবে এই ছবির প্রযোজনা করছেন দেব নিজেও। প্রচলিত রঘু ডাকাতের রোমাঞ্চকর কাহিনীর সঙ্গে থাকবে নীল বিদ্রোহের ইতিহাসও। নীল বিদ্রোহে যোগ দিয়ে কীভাবে ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল দুর্ধর্ষ রঘু ডাকাত তাও থাকছে চিত্রনাট্যে।

বাংলার ডাকাতদের কাহিনী ছিল এককথায় বাঙালি ‘রবিন হুড’-এর গল্প। অত্যাচারীকে শাস্তি দেওয়া আর দুর্বলের পাশে দাঁড়ানো এমন অনেক ডাকাতের কাহিনী পাওয়া যায় বিভিন্ন বইতে। কথিত আছে, হুগলির মগরায় বাসুদেবপুর গ্রামে ছিল সেই রঘু ডাকাতের আস্তানা। সেখানেই নাকি একসময় প্রতিষ্ঠিত ছিল এক প্রাচীন কালীমন্দির। তার নাম ডাকাতে কালীমন্দির। আজও সেখানে পুজো হয়।

এদিন, ‘রঘু ডাকাত’ ছবির পোস্টার সোশ্যাল মিডিয়ায় নিজের অ্যাকাউন্টে শেয়ার করে দেব লেখেন,
“আজ এই নিশি অমাবস্যায় শক্তি আরাধনার পুন্য লগ্নে এক অজানা কাহিনীর উন্মোচন-নীল বিদ্রোহে সামিল হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা রঘু ডাকাত।’

আরও পড়ুন:আরিয়ান কাণ্ডে পাশে থাকার বার্তা দিয়ে শাহরুখকে চিঠি রাহুলের

পোস্টারে দেবের কাঁধ ছাপানো সুঠাম অনাবৃত উর্দ্ধাঙ্গ, ঝাঁকড়া চুল, কালো ধুতির সঙ্গে লাল কোমরবন্ধ, মাথায় বাঁধা ফেট্টি – সবমিলিয়ে পারফেক্ট ডাকাত লুক। তাঁর এক হাতে খড়গ ও অন্য হাতে জ্বলন্ত মশাল উঁচিয়ে তুলে জঙ্গলের আস্তানায় সর্দার ‘রঘু’। আস্তানায় সোনার মোহরে ভরা সিন্দুক। দূরে অন্ধকারে আবছা দেখা যাচ্ছে এক ব্রিটিশ জাহাজ। আকাশে থালার মতো পূর্ণিমার চাঁদ।

শোনা যাচ্ছে, আইসল্যান্ড থেকে ফিরে এ ছবির লুক টেস্ট শুরু করবেন দেব। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের গোড়াতেই ‘রঘু ডাকাত’ এর শ্যুটিং শুরু হয়ে যাবে। দেব-ধ্রুব জুটিতে ফের ইতিহাস পর্দায় জীবন্ত হয়ে উঠবে বলে আশা নেটিজেনদের।

spot_img

Related articles

রাজধানীতে নজিরবিহীন দৃশ্য, সুপ্রিম কোর্টে পৌঁছলেন বাংলার মুখ্যমন্ত্রী

ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকতে চলেছে দেশ। SIR বিরোধিতায় এবার দেশের শীর্ষ আদালতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

কলকাতা বইমেলায় রেকর্ড বিক্রি, আগামী বছরের প্রস্তুতি শুরু গিল্ডের 

শেষ হয়েছে ৪৯ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা (49 International Kolkata Book Fair)। বই উৎসবের শেষ দিনেও ছিল পুস্তকপ্রেমীদের...

বাড়ল তাপমাত্রা, শনিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা রাজ্যে 

বুধের সকালে সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা। হাওয়া অফিসের (Weather Department) পূর্বাভাস ছিল আগামী দু থেকে তিন দিন উষ্ণতার...

বেশি চাউমিন খাওয়ার শাস্তি,  যোগীরাজ্যে সাসপেন্ড দুই পড়ুয়া!

এ যেন জোর যার মুলুক তার! স্কুলের অনুষ্ঠানে মন ভরে চাউমিন খেয়েছিলেন দুই ছাত্র। কিন্তু তার জন্য যে...