Friday, June 26, 2026

সেনার সঙ্গে দীপাবলী উৎসব পালনে নৌশেরায় মোদি, স্মরণ করালেন সার্জিক্যাল স্ট্রাইক

Date:

Share post:

প্রতিবারের মতো এবারও দেশের সেনাবাহিনীর সঙ্গে দীপাবলি উৎসব পালন করতে জম্মু-কাশ্মীরে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। বৃহস্পতিবার সকালে জম্মু-কাশ্মীরের(Jammu Kashmir) রাজৌরি জেলায় নৌশেরা পৌঁছন প্রধানমন্ত্রী(Prime Minister)। সেখানে শহিদ সেনা জওয়ানদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানানোর পাশাপাশি কর্তব্যরত সেনা জওয়ানদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি এখানে প্রধানমন্ত্রী হিসেবে আসিনি। আপনাদের পরিবারের একজন সদস্য হয়ে এসেছি।’

নিজের বক্তৃতায় প্রধানমন্ত্রী জানান, “সেনা জওয়ানরা এখানে বীরত্বের সঙ্গে সীমান্ত পাহারা দেন বলেই দেশবাসী শান্তিতে ঘুমোতে পারে। আমার দেশের সেনা জওয়ানরাই হলেন দেশের সুরক্ষা কবচ। বীরত্বের জ্বলন্ত উদাহরণ।” পাশাপাশি সেনাবাহিনীর বীরত্বের খতিয়ান তুলে ধরে অতীতের সার্জিকাল স্ট্রাইকের প্রসঙ্গ টেনে আনেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, “নৌশেরার সেনা জওয়ানদের বীরগাথা প্রচুর। শত্রু যখনই এখানে পা রেখেছে তখনই তাদের যোগ্য জবাব দিয়েছে আমাদের জওয়ানরা।”

আরও পড়ুন:দীপাবলিতে ১২ লক্ষ প্রদীপ জ্বালিয়ে গিনেস বুকে নাম তুলতে চায় অযোধ্যা

এছাড়াও এনডিএ-তে মহিলাদের অন্তর্ভুক্তির প্রসঙ্গ তুলে আনেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এবার এনডিএ ও মিলিটারি স্কুলগুলোতেও মেয়েদের পুরোপুরি সুযোগ দেওয়া হচ্ছে। এই পদে সেনাবাহিনীতে তাদের সক্রিয়তা অনেকগুণ বেড়ে যাবে। অভিনব এই উদ্যোগের ফলে গোটা বিশ্বে ভারতের সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা আরো বেশি বেড়ে গিয়েছে।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...