Thursday, June 25, 2026

নিয়ম মেনেই আজ কালীপুজোর দিনে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো

Date:

Share post:

নিয়ম মেনেই আজ কালীপুজোর দিনে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো হবে। সকালেই  দেবী সেজেছেন সাবেক গয়নায়।  সাবেক ধাঁচে বেনারসি পরানো হয়েছে মাকে। ভোর পাঁচটার দিকে খোলা হয়েছিল মন্দির।  ফের দুপুর ৩টেয় নাগাদ মন্দির খুলবে।  তারপর থেকে সারা রাত খোলা থাকবে ভক্তদের জন্য।
ভক্তের জোয়ারে সকাল থেকেই জনতার জোয়ার দক্ষিণেশ্বরে।  এবারও মন্দিরে প্রবেশের ব্যাপারে রয়েছে একাধিক কড়া নিয়ম।  দূরত্ববিধি থেকে শুরু করে সমস্ত নিয়মই মানা হচ্ছে কঠোর ভাবে।এছাড়া কোনও উপায় নেই বলে জানালেন ট্রাস্টির প্রধান কুশল চৌধুরী।
এদিন ভোর থেকেই মন্দির চত্বরের বাইরের অংশে ভক্তদের ভিড় উপচে পড়েছে।  গঙ্গার ঘাট থেকে শুরু করে নাট মন্দির ও চাতাল জুড়ে দেখা যায় ভক্তদের সমাগম।  করোনা আবহে সেই ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে ।  এবার মন্দিরে লাগানো জায়েন্ট স্ক্রিনে পুজো দেখা যাবে না।  মন্দিরের চাতালে একসঙ্গে ২০০ জনকে দাঁড়ানোর অনুমতি দেওয়া হয়েছে।  একসঙ্গে ১০ জনের বেশি কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।  গঙ্গার ঘাটে স্নান করে সরাসরি মন্দিরে প্রবেশ করা যাচ্ছে না।
দক্ষিণেশ্বর মন্দির নিয়ে গোটা দেশের মানুষের আলাদাই আবেগ জড়িয়ে।  তাই কোভিড বিধি মেনেই সব কাজ হচ্ছে।  মন্দিরে প্রবেশের আগে ভক্তদের তাপমাত্রা পরীক্ষা করে দেখে নেওয়া হচ্ছে।  স্যানিটাইজার টানেল পেরিয়ে দর্শনার্থীদের প্রবেশ করতে হচ্ছে।
মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, এবার প্রসাদ দেওয়া হচ্ছে না। পুজো দেওয়া হয়ে গেলেই ছেড়ে দিতে হচ্ছে মন্দির চত্বর।  কোথাও কোনও ভক্তকে বসতে দেওয়া হবে না, স্পষ্ট জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ ।  তবে কোভিড কিছুটা নিয়ন্ত্রণে আসায় এবার মায়ের পূজোয় মেতেছে দক্ষিণেশ্বর।

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...