Monday, June 15, 2026

ঢাকায় আসবেন রাষ্ট্রপতি কোবিন্দ , পাল্টা  মুজিব কন্যা রেহানা আসতে পারেন দিল্লি

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা

বাংলাদেশের বিজয় দিবস ও ভারত-পাকিস্তান যুদ্ধের ৫০ বছর উদযাপনে অংশ নিতে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ১৬-১৭ ডিসেম্বর ঢাকা সফর করবেন বলে  জানিয়েছে  হাসিনা সরকার।। কোবিন্দ এই সফরে গেলে করোনা মহামারির পর থেকে এটিই হবে তার প্রথম বিদেশ সফর।

বিশেষজ্ঞদের মত,  ভারতীয় রাষ্ট্রপতি সফরে এলে প্রতিরক্ষা, যোগাযোগ, বাণিজ্য থেকে বিনিয়োগ বিভিন্ন বিষয়ে দুই দেশের সম্পর্ক আরও প্রসারিত হবে। কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশে আবারও টিকা রফতানি চালু করেছে ভারত।

আরও পড়ুন- “ভাড়া বাড়াবেন না, অন্যভাবে পুষিয়ে দেব”, বার্তা পরিবহন মন্ত্রীর

এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৬ ডিসেম্বর দিল্লিতে আসার জন্য মুজিব কন্যা শেখ রেহানাকে নিমন্ত্রণ জানানো হয়েছে। তবে ভারতীয় রাষ্ট্রপতির ঢাকা সফর বা শেখ রেহানার দিল্লি সফর, কোনওটাই এখনও চূড়ান্ত হয়নি।

এর আগে গত মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা সফর করেন। মুজিববর্ষ, শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের ৫০তম বছর উদযাপন করতে তিনি এই সফর করেন। মহামারি শুরুর পর থেকে মোদির বেলায়ও এটি ছিল প্রথম বিদেশ সফর। তার এই সফর দ্বিপক্ষীয় নিরাপত্তা এবং সংযোগ অংশীদারত্বকে প্রসারিত করেছে।

Related articles

ইডি দফতরে অভিষেক: সময়ের আগেই জিজ্ঞাসাবাদে সহযোগিতায় উপস্থিত

শিক্ষার নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার ইডি দফতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিক্ষক নিয়োগের যে দুর্নীতি প্রকাশ্যে এসেছে সেই মামলায়...

পাক বধে গুরুত্বপূর্ণ ভূমিকা রিচার, বঙ্গ কন্যাকে নিয়ে কী বললেন হরমনপ্রীত?

চির প্রতিপক্ষ পাকিস্তানকে হারিয়ে জয় দিয়েই টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারতীয় মহিলা দল। ভারতের দেওয়া ১৭১ রানের...

PMKVY-তে ৯৪ শতাংশ অ্যাকাউন্ট ভুয়ো! মোদির প্রশিক্ষণের পর্দাফাঁস CAG রিপোর্টে

রাজনীতি আর দল ভাঙাভাঙির খেলায় কার্যত উন্নয়নের পরিকল্পনা নিয়ে বড়সড়ো প্রশ্ন তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলায় দীর্ঘ প্রায়...

FIFA World Cup: সাত গোলের স্মৃতি ফিরিয়ে নয়া রেকর্ড জার্মানির, মন জিতল কুরাসাও

গোলের বন্যা বইয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু জার্মানির (Germany)। শেষ দুটো বিশ্বকাপ একেবারেই ভালো যায়নি জার্মানির। তবে...