Monday, April 6, 2026

আরিয়ান কাণ্ডে পাশে থাকার বার্তা দিয়ে শাহরুখকে চিঠি রাহুলের

Date:

Share post:

মাদক কাণ্ডে শাহরুখ খানের(Shahrukh Khan) পুত্র আরিয়ান খানকে(Ariyn Khan) গ্রেফতার করেছিল এনসিবি। রীতিমতো উত্তাল হয়েছিল গোটা দেশ। শাহরুখপুত্র গ্রেপ্তারি পিছনে রাজনীতির ষড়যন্ত্র দেখছিল বহু মানুষ। শাহরুখ ফ্যানেদের পাশাপাশি এই ঘটনার বিরোধিতা করে সরব হয়েছিল কংগ্রেস ও এনসিপির একাধিক নেতৃত্ব। আরিয়ান কাণ্ডে শাহরুখের পাশে দাঁড়িয়ে মন্নতে চিঠি লিখেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও(Rahul Gandhi)। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেই চিঠি। যেখানে শাহরুখকে রাহুল গান্ধী লিখেছেন গোটা দেশ আপনার পাশে আছে।

মাদক কাণ্ডে আরিয়ান খান গ্রেফতার হওয়ার পর শাহরুখ ও গৌরি খানের উদ্দেশ্যে এক চিঠিতে রাহুল গান্ধী লেখেন, “আরিয়ানের সঙ্গে যে ব্যবহার করা হচ্ছে, তাতে দুঃখিত। কোনও বাচ্চার সঙ্গেই এই ধরনের আচরণ করা উচিত নয়। আমি দেখেছি আপনি কীভাবে মানুষের উপকার করেন। আমি নিশ্চিত তাঁদের প্রার্থনা আপনার সঙ্গে আছে। গোটা দেশ আপনাদের পাশে আছে।” গত ১৪ অক্টোবর সেই চিঠি পৌঁছয় মন্নতে।

আরও পড়ুন:সেনার সঙ্গে দীপাবলী উৎসব পালনে নৌশেরায় মোদি, স্মরণ করালেন সার্জিক্যাল স্ট্রাইক

কয়েকদিন আগেই আরিয়ান খানের গ্রেফতারের ঘটনায় প্রকাশ্যে সরব হতে দেখা যায় মহারাষ্ট্রের দুই জোটসঙ্গী এনসিপি ও শিবসেনাকে। মহারাষ্ট্র সরকারের মন্ত্রী নবাব মালিক আরিয়ানের পাশে দাঁড়িয়ে প্রশ্ন তুলেছিলেন সমীর ওয়াংখেড়কে নিয়ে। অবশ্য গোটা ঘটনায় প্রকাশ্যে রাহুল সরব না হলেও এবার সামনে এলো শাহরুখের উদ্দেশ্যে রাহুল গান্ধীর চিঠি।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...