Monday, April 6, 2026

ত্রিপুরায় সন্ত্রাস চলছে, তার মধ্যেও পুরভোটে লড়াই করছে তৃণমূল কংগ্রেস: সুবল ভৌমিক

Date:

Share post:

রাজনৈতিক হিংসাতো বটেই সাম্প্রদায়িক হিংসা ভয়াবহভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে ত্রিপুরা(Tripura) রাজ্যে। এসব কিছুর মাঝেই পৌরসভা নির্বাচন আগরতলায়। এই নির্বাচনে অংশগ্রহণ করার পাশাপাশি সবকটি আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল(TMC)। যদিও হিংসাত্মক আক্রমণের মাধ্যমে তৃণমূলকে থামাতে চেষ্টার কোনো ত্রুটি রাখেনি বিজেপি(BJP)। সে প্রসঙ্গে এদিন সরব হয়ে উঠলেন ত্রিপুরার তৃণমূল নেতা সুবল ভৌমিক(subal bhowmik)। বৃহস্পতিবার তিনি জানান, “তৃণমূল প্রার্থীদের মনোনয়ন জমা আটকাতে লাগাতার হিংসা চালিয়েছে বিজেপি। যদিও এতকিছুর পরও ১০০ শতাংশ আসনে মনোনয়ন জমা দিয়েছে তৃণমূল।”

এদিন সুবল ভৌমিক বলেন, “তৃণমূল প্রার্থীরা যাতে মনোনয়ন জমা দিতে না পারে তার জন্য নির্দিষ্ট সরকারি অফিসের বাইরে লাঠি-সোটা, অস্ত্র হাতে জমায়েত করে দাঁড়িয়েছিল বিজেপির গুন্ডারা। বহু জায়গায় তৃণমূল প্রার্থীদের বাড়ি গিয়ে হুমকি দিয়ে আসা হয়েছে। তারপরও ১০০ শতাংশ আসনে প্রার্থী দিয়েছি আমরা।” শুধু তাই নয়, ত্রিপুরা ধরে চলা সাম্প্রদায়িক হিংসা প্রসঙ্গে তিনি বলেন, “রাজ্যে গণতন্ত্র বিপন্ন। লাগাতার ভয়াবহ হিংসার জেরে কেন্দ্রীয় মানবাধিকার কমিশন উদ্বেগ প্রকাশ করে রাজ্য সরকারকে চিঠি দিয়েছে। এই সরকার রাজ্যজুড়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করছে। ধর্মের বিরুদ্ধে ধর্ম, জাতির বিরুদ্ধে জাতিকে লড়িয়ে দেওয়া হচ্ছে। শাসকদল চাইছে এই রাজ্যের মানুষ ভয়ের মধ্যে থাকুক। আর সেই জন্যই এরা হিংসাত্মক পরিস্থিতি তৈরি করছে।”

আরও পড়ুন:মৃত্যুবাসর সাজিয়ে প্রিয়জনদের ডেকে বিদায় নিলেন সুস্মিতা!

ত্রিপুরার রাজ্যপালের বিরুদ্ধেও সরব হয়ে ওঠেন সুবল ভৌমিক। তাঁর কথায়, “এই ভয়াবহ পরিস্থিতির জন্য রাজ্যপালের সঙ্গে দেখা করতে চেয়ে আমি(সুবল ভৌমিক) ও সুস্মিতা দেব সময় চেয়েছিলাম। ২ দিন পরে তিনি জানান তিনি অসুস্থ। এই রাজ্য সরকার আমাদের সরকারিভাবে জানাক অসুস্থ রাজ্যপালের চিকিৎসা কোথায় চলছে?”

 

Related articles

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...