Friday, April 3, 2026

আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম‍্যাচ স্থগিত করল ক্রিকেট অস্ট্রেলিয়া

Date:

Share post:

আফগানিস্তানের ( Afghanistan)বিরুদ্ধে টেস্ট ম‍্যাচ স্থগিত করল অস্ট্রেলিয়া( Australia। নভেম্বরের ২৭ তারিখ থেকে অস্ট্রেলিয়ার হোবার্টে এই টেস্ট হওয়ার কথা ছিল। কিন্তু আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি দেখে বাতিল করে দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া।

আফগানিস্তানের বিরুদ্ধে এক ম্যাচের ঐতিহাসিক টেস্ট সিরিজ স্থগিত করে দিল অস্ট্রেলিয়া। আফগানিস্তানের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা এই টেস্ট খেলবে না বলে জানিয়েছে। এই মাসেই ২৭ তারিখ থেকে অস্ট্রেলিয়ার হোবার্টে এই টেস্ট হওয়ার কথা ছিল। এটিই ছিল দুই দেশের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ। কিন্তু শুক্রবার এক বিবৃতিতে এই টেস্ট আপাতত না খেলার কথা জানিয়ে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

এদিন ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের বিবৃতিতে জানিয়েছে “আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচ স্থগিত রাখা হচ্ছে। তবে এই মরসুমে বিগ ব্যাশ লিগে আফগানিস্তানের ক্রিকেটাররা খেলবেন। আফগানিস্তান-সহ সারা বিশ্বে পুরুষ ও মহিলাদের ক্রিকেটের প্রতি সমান দায়বদ্ধ অস্ট্রেলিয়া। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমাদের মনে হয়েছে, পরিস্থিতি পরিষ্কার না হওয়া পর্যন্ত আমাদের এই টেস্ট ম্যাচ স্থগিত রাখা উচিত।”

প্রথমে এই টেস্ট ম্যাচ হওয়ার কথা ছিল ২০২০ সালের ডিসেম্বরে। কিন্তু কোভিডের কারণে তা পিছিয়ে যায়। চলতি বছর আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালিবান। তারা সিদ্ধান্ত নেয়, সে দেশে মহিলাদের খেলাধুলোয় অংশ নিতে দেবে না । ক্রিকেট অস্ট্রেলিয়া এর তীব্র বিরোধিতা করে। গত মাসেই জানিয়ে দেওয়া হয়, এই সিদ্ধান্তের বদল না হলে তারা আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে না।

আরও পড়ুন:সুব্রত মুখোপাধ‍্যায়কে শ্রদ্ধা মোহনবাগানের, অর্ধনমিত থাকবে ক্লাবের পতাকা

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...