Monday, April 13, 2026

মুম্বই মাদক মামলা থেকে সরানো হল সমীর ওয়াংখেড়েকে

Date:

Share post:

অস্বস্তি বাড়ছিল। তারপরেই কঠিন সিদ্ধান্তের পথে হাঁটল এনসিবি। এবার আরিয়ান খান মাদক মামলার সমস্ত রকম তদন্ত থেকে সরানো হলো এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়েকে। মুম্বই মাদক মামলার তদন্তকারী অফিসার সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে ওঠা একের পর এক গুরুতর অভিযোগের ফলে ক্রমশ অস্বস্তিতে পড়ছিল এনসিবি। পরিবর্তে বিশেষ তদন্তকারী টিম বা সিট গঠন করা হয়েছে। এখন থেকে সিট ওই মামলার তদন্ত করবে।

গত কয়েকদিনে সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে সামনে এসেছে একের পর এক বিস্ফোরক অভিযোগ। কখনও ঘুষ, কখনও জাল সার্টিফিকেট দিয়ে চাকরির অভিযোগ। মুম্বই মাদক মামলার এক সাক্ষী সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ করতেই সে বিষয়ে তদন্তে নামে NCB। মাদক সংক্রান্ত মোট ৬টি মামলার তদন্ত করছিলেন সমীর ওয়াংখেড়ে। যার মধ্যে রয়েছে আরিয়ান খান এবং মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিকের জামাইয়ের মাদক মামলা। এই মামলাগুলি এখন তুলে দেওয়া হবে সিটের হাতে।

 

Related articles

লক্ষ্য মহাকাশ জয়, ইসরোর বিশেষ প্রশিক্ষণ শিবিরে ডাক পেল মেমারির অহন মান্না

চার লক্ষেরও বেশি পরীক্ষার্থীর ভিড় ঠেলে শেষমেশ সেরাদের তালিকায় জায়গা করে নিল মেমারির অহন মান্না। ভারতীয় মহাকাশ গবেষণা...

ট্রাইবুনালে ‘পাস’ করলে কি হবে ভোটারদের: নজিরবিহীন পদক্ষেপের ভাবনা সুপ্রিম কোর্টের

বাংলার নির্বাচনে এবার সুপ্রিম কোর্টের ১৪২ ধারার প্রয়োগ? নির্বাচন কমিশনের তৈরি করা জটিলতা কাটিয়ে বৈধ ভোটারদের ভোটাধিকারের পথ...

ধান কেনায় রেকর্ড হলেও চাল-চিন্তায় খাদ্য দফতর

ভোট চলাকালীনও চাষিদের কাছ থেকে ধান কেনার কাজ জোরকদমে চালিয়ে যাচ্ছে রাজ্য। চলতি খরিফ মরশুমে সরকারি উদ্যোগে ইতিমধ্যেই...

ISL: গোল বিতর্কে সমালোচকদের জবাব দেবাশিসের, ইস্টবেঙ্গলকে কটাক্ষ সৃঞ্জয়ের

আইএসএলে(ISL) এবার জোর টক্কর হচ্ছে মোহনবাগান-ইস্টবেঙ্গলের। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচে জয় পেলেও বাগানের তৃতীয় গোল নিয়ে বিতর্ক হচ্ছে।...