Friday, April 3, 2026

ভাই মন্ত্রী, বেচারামের বাড়িতে সাতবোনের জমজমাট ভাইফোঁটা

Date:

Share post:

হুগলির রতনপুরের শ্রমমন্ত্রী বেচারাম মান্নার (Becharam Manna) বাড়িতে জমজমাট ভাইফোঁটা। বেচারামের সাতজন দিদি। সম্পতি এক দিদি করোনায় মারা যান। প্রতিবছর মতো দিদিরা যান রতনপুরের বাড়িতে। ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে ভাইফোঁটা দেন। এবারও তার বাতিক্রম হয়নি। এছাড়াও বেচারাম মান্না এবার ভাইফোঁটা এক অন্য মাত্রা যোগ দিল। কারণ এবার তিনি রাজ্যের শ্রমমন্ত্রী এবং তাঁর স্ত্রী হরিপালের বিধায়ক (Mla)।

ভাইফোঁটায় দিদি বোনেদের চাঁদের হাট বসেছে রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্নার সিঙ্গুরের রতনপুর বাড়িতে। সকাল থেকে 7 জন দিদি বোনেদের কাছ থেকে ফোঁটা নিলেন মন্ত্রী। দলীয় কর্মীদের বাড়িতে ফোঁটা দিলেন হরিপালের বিধায়ক তথা মন্ত্রীর স্ত্রী ডা করবী মান্না। অন্যান্য দিনে ব্যাস্ততা সরিয়ে বাড়িতে খোশ মেজাজে মন্ত্রী।

দুপুরে বাড়িতেই মাছ, মাংস, পোলাও খাওয়া। বছরের এই ভাইফোঁটার দিনে একসাথে মিষ্টিমুখ আর খাওয়া দাওয়া আর গল্পে মশগুল থাকেন মন্ত্রী। বিকালে অবশ্য দলীয় কর্মসূচিতে যাবেন তিনি।

 

 

Related articles

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...