Monday, April 6, 2026

লন্ডনে বিশাল প্রাসাদ কিনলেন ধনকুবের মুকেশ আম্বানি

Date:

Share post:

ধনকুবের তিনি ছিলেনই। তবে করোনা ও লকডাউন পরিস্থিতিতে শিল্পপতি মুকেশ আম্বানির(Mukesh Ambani) সম্পত্তি বেড়ে গিয়েছে আরও কয়েকগুণ। এহেন পরিস্থিতিতে মুম্বইয়ে প্রাসাদোপম ‘অ্যান্টিলিয়া’র পর এবার ব্রিটেনে(Britain) রীতিমতো প্রাসাদ কিনলেন আম্বানি। তার এই নতুন বাড়ির নাম স্টোকস পার্ক(stocks spark)। যদিও জানা গিয়েছে, এই বাড়ি তিনি থাকার জন্য কেনেননি। কিনেছেন রক্ষণাবেক্ষণের জন্য। এখানে হোটেল, ক্রীড়াক্ষেত্র সংস্কারের কাজ হবে। তৈরি হবে গলফ (Golf) কোর্স।

আম্বানির নয়া এই বাড়ি সম্পর্কে জানা গিয়েছে, লন্ডনের বাকিংহ্যাম্পশেয়ারে অবস্থিত ‘স্টোকস পার্ক’।বাড়িটির অন্দরে শোয়ার ঘর রয়েছে ৪৯ টি। এছাড়া বাড়ির গোটা চত্বরে তিনটি রেস্তরাঁ, একটি পাঁচতারা হোটেল রয়েছে। রয়েছে একাধিক গল্ফ কোর্স, টেনিস কোর্ট। শীঘ্রই এই হোটেল, রেস্তরাঁ এবং গল্ফ কোর্সের রক্ষণাবেক্ষণের কাজ শুরু হবে। প্রায় ৯০০ বছর বয়সী বিশাল এই বাড়ি কিনতে ৫৯২ কোটি টাকা খরচ হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:রাজ্যের মঙ্গলকামনায় ৮ ঘা চাবুক খেলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বাঘেল

এই বাড়ির ইতিহাস সম্পর্কে জানা গিয়েছে, প্রথমদিকে পরিবারের লোকজন বসবাস করলেও ১৯০৮ সাল থেকে কান্ট্রি ক্লাব হিসেবে এটি ব্যবহৃত হয়। তারপর হলিউডের একাধিক রোমহর্ষক সিনেমার শুটিংয়ে ব্যবহার করা হয় প্রাসাদোপম বাড়িটি। মুলত ব্যবসায়ীক ক্ষেত্রে বাড়িটি কেনা হলেও লন্ডন গেলে এই বাড়িই হবে আম্বানি পরিবারের ঠিকানা।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...