Tuesday, June 23, 2026

বিরিয়ানি বিক্রেতাকে হুমকি হিন্দুত্ববাদীর! দিল্লিতে দোকান বন্ধ করল ব্যবসায়ী

Date:

Share post:

দীপাবলী উপলক্ষে দিল্লির সন্ত নগরে বিরিয়ানির দোকান দিয়েছিলেন এক মুসলিম ব্যক্তি।কিন্তু তখনও তাঁর কাছে অজানা ছিল হিন্দুত্ববাদীর কাছে তা কত বড় অপরাধ। ‘ভয় নেই আপনার?’ ঠিক এই ভাষাতেই হুমকি দিলে আলোর উৎসবের দিনে দোকান বন্ধ করতে বাধ্য হয়েছিলেন ওই ব্যক্তি।রাজধানীতে এহেন ন্যাক্কারজনক ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই রীতিমত ভাইরাল হয়ে উঠেছে। চাপের মুখে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে একটি মামলা দায়ের করলও গোটা ঘটনার মূল পান্ডা তথা বজরঙ্গ দলের সদস্য নরেশ কুমার সূর্যবংশীর এখনও খোঁজ মেলেনি।
ঠিক কী ঘটেছিল দীপাবলীর দিন? ভিডিয়োতে দেখা যাচ্ছে , দিল্লির সন্ত নগরে এক মুসলিম বিরিয়ানি বিক্রেতার দোকানে হানা দেয় নরেশ কুমার সূর্যবংশী। ওই মুসলিম দোকানদার এবং দোকানের কর্মচারীদের রীতিমত হুমকি দেয় ওই ব্যক্তি। অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন ওই দোকানের কর্মীকে। এরপরই জোর করে বাধ্য করেন দোকান বন্ধ করতে। এমনকি, দোকানে আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দিতেও শোনা গিয়েছে ওই ভিডিয়োতে।
ন্যাক্কারজনক ভিডিয়োটি সোশ্যাল মাধ্যমে ভাইরাল হওয়ার পরেই তীব্র সমালোচনা শুরু হয়। উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলির নিন্দা করার পাশাপাশি সমালোচনায় ঝড় বয়ে যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের হাতে থাকা দিল্লি পুলিশকে নিয়ে। অনেকেই জানান, অমিত শাহের পুলিশ হিন্দুত্ববাদীদের অপরাধ দেখেও চোখ বুজে থাকে। পাশাপাশি অনেকে ভারতের সংবিধান ও ধর্মনিরপেক্ষতার প্রসঙ্গ তুলে কড়া শাস্তির দাবি জানাতে থাকেন নেটমাধ্যমে। প্রবল চাপের মুখে অবশেষে নড়েচড়ে বসে পুলিশ। ঘটনায় স্বতঃপ্রণোদিতভাবেই পুলিশ ভারতীয় সংবিধানের ২৯৫A ধারায় (ইচ্ছাকৃতভাবে ধর্মীয় ভাবাবেগে আঘাত) মামলা রুজু করেছে। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ কোনও অভিযোগ দায়ের করেননি বলে জানিয়েছে পুলিশ।

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...