Saturday, April 4, 2026

ফের গাড়ি দুর্ঘটনা কলকাতায়, আহত মহিলা ও দুই শিশু

Date:

Share post:

এসএসকেএম হাসপাতালের (SSKM Hospital) সামনে গাড়ি দুর্ঘটনা। গুরুতর জখম এক মহিলা এবং দুই শিশু। তাদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই গাড়িটি মহিলা এবং শিশুদের ধাক্কা দেওয়ার পর একটি স্কুটারেও ধাক্কা মারে। জানা গিয়েছে, স্কুটার চালক সামান্য আঘাত পেয়েছেন।

রবিবার দুপুরে এসএসকেএম হাসপাতালের সামনের রাস্তায় একটি গাড়ি তিনজনকে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, আচমকা ব্যাক গিয়ারে চার চাকার একটি গাড়ি ছুটতে শুরু করে। নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে তারা ধাক্কা মারে পথচারী এক মহিলা ও তাঁর দুই সন্তানকে। ওই মহিলাকে বেশ কিছুটা টেনেহিঁচড়ে নিয়ে যায় গাড়িটি। এমনটাই প্রত্যক্ষদর্শীদের দাবি। ইতিমধ্যে ওই গাড়ির চালককে গ্রেফতার করেছে ভবানীপুর থানার পুলিশ (Bhawanipur Police Station)।

আরও পড়ুন-বঙ্গে ‘ছন্নছাড়া’ বিজেপি, নেতা-কর্মীদের চাঙ্গা করতে দিল্লি থেকে বার্তা নাড্ডার

গতকাল, শনিবারও কলকাতায় গাড়ি দুর্ঘটনায় মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। চিংড়িহাটায় একটি গাড়ি পর পর ৭ জনকে ধাক্কা মারে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজনের মৃত্যু হয়। বাকি ৬ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন বলে খবর। ২৪ ঘণ্টার মধ্যে  কলকাতায় আরও একটি পথ দুর্ঘটনা ঘটল।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...