Thursday, March 19, 2026

অন্যরকম জন্মদিন: রাজপথে অনুরাগীদের আনা কেক কেটে সেলফি তুললেন অভিষেক

Date:

Share post:

জন্মদিনটা বরাবর ব্যক্তিগত পরিসরে কাটান তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। তবে এবার জন্মদিনে বিকেলটা কাটলো একেবারে অন্যরকম। রবিবার, তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদককের জন্মদিন উপলক্ষ্যে কালীঘাটের অফিসে সকাল থেকেই শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন কর্মী-সমর্থকরা। এমনকী, প্রত্যন্ত গ্রামীণ এলাকা থেকেও এসেছিলেন অনেকে। কিন্তু করোনার কারণে বেশি ভিড় করতে দেওয়া হয়নি।

জন্মদিনের বিকেলে কর্মী-সমর্থকদের জন্য পথে নামলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিকেল চারটে নাগাদ বের হন ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ। নিজের অফিস থেকে বেরিয়ে বেশ খানিকটা রাস্তা হাঁটেন তিনি। রাস্তার দুপাশে তখন উপস্থিত কর্মী-সমর্থক-অনুরাগীরা। তাঁদের উদ্দেশ্যে হাত নাড়েন অভিষেক। প্রিয় নেতার ছবি মুঠোফোনে বন্দি করেন তাঁরা। একটু এগোতেই কয়েকজনের আবদার করেন সেলফি তোলার। হাসিমুখে সেই আবদার মেনে নেন তৃণমূল সাংসদ। এমনকী রাস্তায় দাঁড়িয়েই সমর্থকদের আনা কেক কাটেন তিনি। মিনিট দশেক সেখানে থেকে পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে রওনা হন অভিষেক।

একুশের বিধানসভা নির্বাচনে তিনিই ছিলেন নেপথ্য নায়ক। সেনাপতির দায়িত্ব পালন করেন অভিষেক। মাঠে-ময়দানে থেকে সংগঠন করেছেন। ছুটে বেড়িয়েছেন রাজ্যের উত্তর থেকে দক্ষিণ। তাঁর জনসভায় উপচে পড়া ভিড়। তাঁকে ঘিরে উন্মাদনা তৈরি হয়েছে যুব প্রজন্মের মধ্যে। এরপর প্রতিটি উপনির্বাচনে সাফল্য। একইসঙ্গে ভিন রাজ্যে সংগঠন তৈরি করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সবমিলিয়ে রাজনীতিতে অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছেন তিনি। তাঁর জন্মদিনে সেই উচ্ছ্বাসই ধরা পড়ল কর্মী-সমর্থক-অনুরাগীদের মধ্যে।

আরও পড়ুন- T-20 বিশ্বকাপ থেকে বিদায় টিম ইন্ডিয়ার, শেষবেলায় ফের পাক ম্যাচের আফসোস

 

spot_img

Related articles

মেট্রো সফরে মদ-মাংস নয়, বহন করা যাবে না চারাগাছও! জারি নয়া নিষেধাজ্ঞা

কম সময়ের মধ্যে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে মহানগরীর একটা বড় অংশের ভরসা কলকাতা মেট্রো (Kolkata...

অশ্লীল লিরিক্সে সমালোচনার ঝড়, ক্ষমা চাইলেন ‘সরকে চুনর’ গায়িকা মঙ্গলি

কুরুচিকর ও দ্ব্যর্থবোধক লিরিক্স দিয়ে তৈরি ‘সরকে চুনর' (Sarke Chunar Teri Sarke)গান ঘিরে দেশজুড়ে সমালোচনার ঝড়। ‘কেডি: দ্য...

আজকের রাশিফল: ১২ রাশির ভাগ্যফল, অর্থ ও কর্মে কার উন্নতি?

আজকের দিনে গ্রহ-নক্ষত্রের অবস্থান জীবনের নানা দিককে সূক্ষ্মভাবে প্রভাবিত করছে। কারও জন্য নতুন সম্ভাবনার দরজা খুলছে, কেউ পাচ্ছেন...

ভিন রাজ্যে অবজার্ভারের দায়িত্বে বাংলার ১৫ আইপিএস, নয়া নির্দেশ কমিশনের

নবান্নের তরফে অপসারিত ১৯ জন আইপিএস অফিসারকে নতুন দায়িত্ব দেওয়ার ঘোষণার পরেই ফের প্রশাসনিক স্তরে নড়াচড়া। বুধবারই নির্বাচন...