Saturday, April 4, 2026

ভার্চুয়ালি বিজেপির কর্মসমিতির বৈঠকে যোগ দিলেন আদবানি-যোশী

Date:

Share post:

মোদি-শাহ জুটির দাপটে কার্যত ব্রাত্য তালিকায় পড়ে যাওয়া লালকৃষ্ণ আদবানি(Lal Krishna Advani) এদিন যোগ দিলেন বিজেপির কর্মসমিতির বৈঠকে। যদিও প্রবীণ এই বিজেপি(BJP) নেতা সশরীরে এই বৈঠকে যোগ দিতে পারেননি, বাড়িতে বসেই ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠকে যোগ দেন তিনি। বিজেপির অপর এক বর্ষীয়ান নেতা মুরলি মনোহর যোশীও(Murli Manohar Joshi) অনলাইনে যোগ দেন বৈঠকে।

আগামী বছর পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে উপনির্বাচনে দেশজুড়ে ভরাডুবি হয়েছে গেরুয়া শিবিরের এই পরিস্থিতিতে ব্যর্থতার কারণ খুঁজতে ও নয়া রণকৌশন তৈরি করতে রবিবার কর্মসমিতির বৈঠক ডাকে গেরুয়া শিবির। যেখানে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার পাশাপাশি উপস্থিত আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহ। এছাড়াও কর্মসমিতির ১২৪ জন সদস্য বৈঠকে উপস্থিত হন। এই সদস্য তালিকায় নাম ছিল লালকৃষ্ণ আদবানি ও মুরলী মনোহর যোশীর। যদিও ভার্চুয়ালি তারা যোগ দেন এই বৈঠকে।

আরও পড়ুন:বাইডেন-মর্কেলদের পিছনে ফেলে বিশ্বের জনপ্রিয় নেতার তকমা পেলেন নরেন্দ্র মোদি

উল্লেখ্য, নরেন্দ্র মোদির আমলে বিজেপিতে দীর্ঘদিন ধরেই কোণঠাসা লালকৃষ্ণ আদবানি। তবে পুরোপুরি ব্রাত্য তালিকায় না রাখলেও কার্যত নিষ্ক্রিয় দলের মাগদর্শক মণ্ডলীতে। একরকম বাধ্য করা হয় সক্রিয় রাজনীতি থেকে তাঁকে বিদায় নিতে। এমনকি যে রাম মন্দির আন্দোলন আদবানির হাতে শুরু হয়েছিল সেই রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে তাঁকে ডাক হয়নি। একই হাল মুরলি মনোহর যোশীর। তবে কয়েকদিন আগে ঘোষিত কর্মসমিতিতে নাম ছিল দুই বর্ষীয়ান নেতার। এদিন তারা ভার্চুয়ালি যোগ দেন এই বৈঠকে।

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...