Saturday, April 4, 2026

গুজরাট উপকূলে পাক নৌসেনার গুলিতে মৃত এক মৎস্যজীবী, অপহৃত আরও ৬

Date:

Share post:

গুজরাট(Gujrat) উপকূলে পাকিস্তানের নৌসেনার গুলিতে মৃত্যু হল এক ভারতীয় মৎস্যজীবীর(Indian fishermen)। রবিবার গুজরাট উপকূলে ভারতীয় মৎস্যজীবীদের উপর কোনরকম প্ররোচনায় ছাড়াই গুলি চালায় পাক নৌসেনা(Pakistan Navy)। ঘটনার জেরে মৃত্যু হয় এক মৎস্যজীবীর। শুধু তাই নয়, আরও ছয়জন মৎস্যজীবীকে অপহরণ করা হয়েছে বলে জানা গেছে।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, ‘জলপরী’ নামের ভারতীয় ওই বোটটিকে সমুদ্রে আটক করে পাকিস্তান। এরপরই বোটের একজনকে গুলি করে হত্যা করা হয় এবং বাকি ছয় জনকে অপহরণ করা হয়। যদিও পাকিস্তানের এহেন আচরণ এই প্রথমবার নয়, চলতি বছরের মার্চ মাসে ১১ জন মৎসজীবীকে আটক করেছিল পাকিস্তান। পাশাপাশি ৩টি ট্রলারও বাজেয়াপ্ত করা হয়। এরপর ফের গুজরাট উপকূলে ভারতীয় মৎস্যজীবীদের ওপর হামলা চালালো পাকিস্তান। পাশাপাশি অপহরণ করা হল ৬ জনকে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...