Wednesday, March 11, 2026

প্রধানমন্ত্রী হলে প্রথম যে কাজটি করবেন, আগাম জানিয়ে দিলেন রাহুল

Date:

Share post:

আগামী লোকসভা নির্বাচন ২০২৪ সালে। যদিও অদূর ভবিষ্যতে রাহুল গান্ধীর(Rahul Gandhi) প্রধানমন্ত্রী(Prime Minister) হওয়ার সম্ভাবনা অন্তত তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা একেবারেই দেখতে পান না। তাতে কী? যদি দেশের প্রধানমন্ত্রী হন তাহলে তিনি কী করবেন সে পরিকল্পনা এখন থেকেই সেরে ফেলেছেন রাহুল। সম্প্রতি দিওয়ালি উপলক্ষে তামিলনাড়ুর এক স্কুলে ছাত্রদের সঙ্গে নৈশভোজের আমন্ত্রণে এসেছিলেন রাহুল গান্ধী। এখানকার একটি ভিডিও পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায় যেখানে রাহুলকে প্রশ্ন করা হয়, দেশের প্রধানমন্ত্রী হলে প্রথম রাহুল গান্ধী কী কাজ করবেন?

নৈশভোজে আমন্ত্রিত অতিথিদের তরফে এই প্রশ্ন শুনে রাহুল গান্ধীর উত্তরে জানান, “দেশের প্রধানমন্ত্রী হলে সর্বপ্রথম মহিলাদের জন্য সংরক্ষণের নির্দেশ দেব”। শুধু তাই নয়, নৈশভোজের অনুষ্ঠানে নিজের ভবিষ্যৎ সন্তানদের প্রসঙ্গ উঠে এসেছে রাহুলের মুখে। নিজের সন্তানদের তিনি কী শিক্ষা দিতে চান? তা জানিয়ে রাহুল বলেন, “যদি কেউ আমাকে জিজ্ঞেস করেন আপনি নিজের সন্তানদের কী শিক্ষা দিতে চান? আমি বলব মানবিকতা। কারণ মানবিকতা মানুষকে পারিপার্শ্বিক পরিস্থিতি বুঝতে সাহায্য করে।”

আরও পড়ুন:উপনির্বাচনে চূড়ান্ত ভরাডুবি বিজেপির, আজ কর্মসমিতির বৈঠকে মোদি-শাহরা

যদিও অনুষ্ঠানে রাহুলের মহিলা সংরক্ষণের বিষয়টি বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ আসন্ন নির্বাচনে কংগ্রেস যে মহিলা ভোটের দিকে বাড়তি নজর দিয়েছে তা ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। উত্তরপ্রদেশে নির্বাচনী প্রচারে গিয়ে মহিলা ভোটের দিকে বাড়তি নজর দিয়েছেন রাহুলের বোন প্রিয়াঙ্কা গান্ধীও। মহিলাদের নানাবিধ সুরক্ষার প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি তাঁকে বলতে শোনা যায়, ‘লড়কি হু, লড় সকতি হু।’ এমনকি আসন্ন বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশে ৪০ শতাংশ মহিলা প্রার্থী দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি।

 

spot_img

Related articles

আলু চাষিদের পাশে রাজ্য, সরাসরি আলু কেনার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

রাজ্যে আলুর বাম্পার ফলন হলেও সঠিক দাম না পেয়ে সংকটে পড়েছেন চাষিরা। এই পরিস্থিতিতে আলু চাষিদের স্বার্থ রক্ষায়...

জুনিয়র আর্টিস্টদের জন্য বিশেষ উদ্যোগ ফেডারেশন সভাপতি স্বরূপের

জুনিয়র আর্টিস্ট বা এক্সট্রা- যে নামেই ডাকা হোক না কেন, তাঁরা আসলে শিল্পী-অভিনেতা। কিন্তু বিভিন্ন সময় অসুবিধা সম্মুখীন...

বঞ্চনা থেকে নাগরিকত্বহীনতা, ধর্নামঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন বিশিষ্টরা

কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনা, এসআইআর (SIR) প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনের ভূমিকার বিরুদ্ধে তৃণমূলের ধরনামঞ্চ মঙ্গলবার পরিণত হয়েছিল প্রতিবাদের...

মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় মমতার লড়াই ‘ঐতিহাসিক’, ধর্নামঞ্চে বললেন সুবোধ সরকার

এসআইআর ইস্যুতে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে এমন লড়াই বিরল, ধর্মতলার ধর্নামঞ্চে এসে মুখ্যমন্ত্রীর এই আন্দোলনের প্রশ্নংসা করে...