Wednesday, June 24, 2026

মুম্বই হামলার মূল চক্রী সইদ ঘনিষ্ঠ ৬ জঙ্গি বেকসুর খালাস

Date:

Share post:

মুম্বই হামলার (Mumbai Attack) মূল চক্রী হাফিজ সইদ (Hafiz Saeed) ঘনিষ্ঠ ৬ জঙ্গিকে বেকসুর খালাস করলো পাকিস্তানের (Pakistan) লাহোর হাইকোর্ট (Lahore High Court)। আগেই এই জঙ্গিরা ট্রায়াল কোর্টে দোষী সাব্যস্ত হয়েছিল। তাদেরই বেকসুর খালাস করে দিল আদালত।

ছয় অভিযুক্তই মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদের নিষিদ্ধ সংগঠন জামাত-উদ-দাওয়ার শীর্ষ নেতা। ওই জঙ্গিদের বিরুদ্ধে সন্ত্রাসে অর্থায়নের অভিযোগ ছিল। সেই মামলার প্রেক্ষিতেই ট্রায়াল কোর্টে (Trial Court) দোষী সাব্যস্ত হয় সইদ ঘনিষ্ঠ ছয় জঙ্গি। এবার তাদের লাহোর হাইকোর্ট  বেকসুর খালাস দিল। ২০০৮ সালের মুম্বই হামলার জন্য দায়ী সন্ত্রাসী সংগঠন হল লস্কর। আর তার মূল চক্রী ছিল হাফিজ সইদ। এই হামলায় প্রাণ হারিয়েছিলেন ছয় আমেরিকান সহ মোট ১৬৬ জন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী হলে প্রথম যে কাজটি করবেন, আগাম জানিয়ে দিলেন রাহুল

ট্রায়াল কোর্ট এই জঙ্গিদের সন্ত্রাসে অর্থায়নের ক্ষেত্রে দোষী সাব্যস্ত করেছিল। জানা যায়, এই নেতারা তহবিল সংগ্রহ করে অবৈধভাবে তা লস্কর-ই-তৈবার হাতে তুলে দিয়েছিল। তবে শনিবার লাহোর হাইকোর্টের প্রধান বিচারপতি মুহম্মদ আমির ভাট্টি ও বিচারপতি তারিক সেলিম শেখের ডিভিশন বেঞ্চ ট্রায়াল কোর্টের রায়কে বদলে এই জঙ্গি নেতাদের বেকসুর খালাস করে দেয়।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...