Saturday, April 4, 2026

“দল ছাড়তে পারলে সব গুপ্ত কথাই ফাঁস করতাম”, ফের দিলীপকে কটাক্ষ তথাগতর

Date:

Share post:

“দল ছাড়তে পারলে সব গুপ্ত কথাই ফাঁস করতে পারতাম। কিন্তু এখনই তা হচ্ছে না।” দল ছাড়তে বলায় ফের বিজেপির (BJP) সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) কটাক্ষ তথাগত রায়ের (Tathagata Roy)।

আরও পড়ুন: মুম্বই হামলার মূল চক্রী সইদ ঘনিষ্ঠ ৬ জঙ্গি বেকসুর খালাস

শনিবার দিলীপ ঘোষ বলেছিলেন,”যাঁরা এতদিন দলের জন্য কিছুই করেনি, দল যাঁদের সবচেয়ে বেশি দিয়েছে, তাঁরাই দলের সবচেয়ে বেশি ক্ষতি করেন৷ এটাই আমাদের দুর্ভাগ্য৷ আর কতদিন লজ্জা পাবেন, দল ছেড়ে দিন৷” এর পাল্টা দিয়ে বিজেপি নেতা তথাগত রায় আজ বলেন, “গতকাল থেকে ফোনে ফোনে জর্জরিত হয়ে গেলাম। সকলকে আশ্বস্ত করছি এই বলে, যে আমি স্বেচ্ছায় দল ছাড়ছি না। আমি আপাতত এখন সাধারণ সদস্য। এই অবস্থাতেই যাত্রার বিবেকের ভূমিকা পালন করে যাব। দল ছাড়তে পারলে সব গুপ্তকথাই ফাঁস করতে পারতাম কিন্তু এখনই তা হচ্ছে না।”

 

বাংলায় একুশের বিধানসভা নির্বাচনে গোহারা হেরেছে ভারতীয় জনতা পার্টি। আর তারপর থেকেই একের পর এক বোমা ফাটাচ্ছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। নিজের দলের নেতা ছাড়াও বিরোধীদের নিয়েও কথা বলছেন তথাগত।


 

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...