Tuesday, June 16, 2026

সাম্প্রদায়িকতার চূড়ান্ত: টিপু সুলতান সম্পর্কে এ কী বললেন কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার হেগড়ে!

Date:

Share post:

সাম্প্রদায়িকতার রাজনীতি আর নিজেদের মতো করে ইতিহাসের বর্ণনা করতে গিয়ে দিনের-পর-দিন মাত্রা ছাড়াচ্ছে গেরুয়া শিবির। 10 নভেম্বর কর্নাটক জুড়ে পালিত হয় টিপু সুলতান জয়ন্তী (Tipu Sultan Jayanti)। এবার সেই অনুষ্ঠান বয়কট করা শুধু নয়, টিপু সুলতানকে নৃশংস খুনি এবং গণধর্ষক বলে অভিহিত করলেন কেন্দ্রীয় মন্ত্রী।

10 নভেম্বর কর্নাটক সরকারের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে নাম ছিল কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার হেগড়ে (Ananat kumar hedge) । আমন্ত্রণপত্র তাঁর নাম ছাপা হয়। এর বিরোধিতা করে কর্নাটকের মুখ্যমন্ত্রীকে চিঠি লেখেন অনন্ত কুমার। সেখানে তিনি লেখেন, অবিলম্বে আমন্ত্রণপত্র থেকে তাঁর নাম বাদ দিতে হবে। তিনি ওই অনুষ্ঠান বয়কট করছেন। তাঁর দেখাদেখি বিজেপির আরো দুই সাংসদ অনুষ্ঠান বয়কট করেন। অনুষ্ঠান বয়কটের কথা টুইট করে জানান কেন্দ্রীয় মন্ত্রী।

কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (Siddaramiya) সাংবাদিকদের জানান, নির্বাচিত জনপ্রতিনিধিকে আমন্ত্রণ করলে তাঁর নাম আমন্ত্রণপত্রের থাকাটাই দস্তুর। অনুষ্ঠানে যোগ দেওয়া বা না দেওয়ার ব্যক্তি বিশেষের উপর নির্ভরশীল।

আরও পড়ুন:ব্যাপক সন্ত্রাসের পরও ত্রিপুরায় ৫১ আসনেই লড়ছে তৃণমূল, মনোনয়ন প্রত্যাহার বাম-কংগ্রেসের

তবে কেন্দ্রীয় মন্ত্রীর এই সিদ্ধান্তের বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি বিজেপির (Bjp) কর্নাটকের রাজ্য সভাপতি বিএস ইয়েদদুরাপ্পা। কিন্তু রাজ্যের কংগ্রেস (Congress) সরকারের বিরুদ্ধে উল্টে সাম্প্রদায়িকতার অভিযোগ এনেছেন বিজেপির মুখপাত্র।

দেশজুড়ে সাম্প্রদায়িকতা আর ভেদাভেদের রাজনীতি করছে বিজেপি। বর্ণবৈষম্যমূলক নীতির কারণে ঐতিহাসিক জায়গার নাম রাতারাতি পাল্টে দেওয়া হচ্ছে। এমনকী দেশের ইতিহাসে যাঁদের নাম অবিস্মরণীয়, তাঁদের অবদানকেও এবার অস্বীকার, এমনকী বিকৃত করার পথে হাঁটছে গেরুয়া শিবির। তারই নিকৃষ্ট উদাহরণ টিপু সুলতান সম্পর্কে এই মন্তব্য।

 

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...