Tuesday, March 31, 2026

প্রেমিকার সঙ্গে ব্রেকআপ ; দুই সন্তানের জনক প্রেমিকের আত্মহত্যা

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা

প্রেমিকার সঙ্গে ‘ব্রেকআপ’ (Break up ) হওয়ায় বিল্লাল হোসেন (২২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনার পর তার কথিত প্রেমিকাও (২০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা চালান বলে জানা গেছে।

শনিবার (৬ নভেম্বর) রাতে যশোর শহরের খড়কী শাহ আব্দুল করিম রোড এলাকায় এই ঘটনা ঘটে। ওই নারী যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানায়, দুই সন্তানের জনক বিল্লাল মুরগির ব্যবসা করতেন। তার সঙ্গে এলাকার এক নারীর দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল।
শনিবার সকালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। এই ঘটনায় বিল্লাল রাত সাড়ে ৭টার দিকে ঘরের আড়াতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। লাশ যশোর জেনারেল হাসপাতালে রয়েছে। এই ঘটনা জানতে পেরে রাত ১২টার দিকে গলায় ফাঁস দেন ওই তরুণী। তবে বাড়ির লোকজন টের পেয়ে তাকে দ্রুত নামিয়ে হাসপাতালে ভর্তি করেন।

বিল্লালের বড়ভাই কালাম শেখ জানান, প্রেমের ফাঁদে ফেলে বিল্লালের কাছ থেকে বেশকিছু টাকা হাতিয়ে নিয়েছেন ওই তরুণী। গতকাল তাদের মধ্যে ঝামেলা হয়। এরপর টাকা ফেরৎ না পেয়ে রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বিল্লাল।

হাসপাতালে চিকিৎসাধীন ওই তরুণী বলেন, ‘বিল্লাল আমাকে ভালবাসতো। কিন্তু আমি তাকে পাত্তা দিতাম না। গতকাল সে আত্মহত্যা করে। এরপর থেকে তার স্বজনরা আমাকে দুষছেন। আমাকে অকথ্য ভাষায় গালিগালাজও করেছেন। সে কারণে আমি আত্মহত্যার চেষ্টা করি।’

বিল্লালের কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নেওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, এসব মিথ্যা। তার কাছ থেকে কোনও টাকা-পয়সা নেওয়ার প্রশ্নই আসে না।

ওই তরুণীর বড়বোন বলেন, ‘বিল্লাল তাকে একতরফা ভালবাসতো। প্রায়ই বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতো। আমার বোনেরও স্বামী-সন্তান রয়েছে। বিল্লালেরও দুটি সন্তান রয়েছে। তাকে কয়েক দফা বুঝিয়েছি। কিন্তু সে কথা শোনেনি।’

Related articles

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...