Friday, June 26, 2026

‘‘রামকৃষ্ণ সবচেয়ে বড় অশিক্ষিত, রবীন্দ্রনাথ অষ্টম শ্রেণি পর্যন্ত পড়েছেন’’, দিলীপের মন্তব্যে তোলপাড়

Date:

Share post:

উপনির্বাচনের পর থেকেই তথাগত-দিলীপ বাকযুদ্ধে সরগরম রাজ্য রাজনীতি। আর নিজের দলের দুই সিনিয়র লিডারের একে-অপরের ব্যক্তিগত কাদা ছোঁড়াছুঁড়িতে প্রবল অস্বস্তিতে রাজ্য বিজেপি। তথাগতর সঙ্গে সংঘাতের মধ্যেই এবার মারাত্মক বিতর্কিত মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।

তথাগত রায়কে পালটা দিতে গিয়ে রামকৃষ্ণদেব ও রবীন্দ্রনাথ ঠাকুর প্রসঙ্গে বেনজির মন্তব্য করলেন দিলীপ। এবং এই দুই মনীষীর সঙ্গে নিজের তুলনা টানলেন। কাণ্ডজ্ঞানহীন মন্তব্যে দিলীপ ঘোষ বলে বসলেন, “রামকৃষ্ণ তো সবচেয়ে বড় অশিক্ষিত”, আর “রবীন্দ্রনাথ তো অষ্টম শ্রেণি পর্যন্ত পড়েছেন’’! যা নিয়ে তোলপাড় রাজ্য। সমসলোচনার ঝড় উঠেছে। পরম শ্রদ্ধেয় ও পূজনীয় রামকৃষ্ণদেব ও রবীন্দ্রনাথ ঠাকুর প্রসঙ্গে এমন কুরুচিকর মন্তব্যের জন্য বিজেপির লোকেরাও গালমন্দ শুরু করেছেন দিলীপ ঘোষকে। বিদেশে থাকা প্রবাসী বাঙালিরাও ক্ষোভ উগরে দিয়েছেন দিলীপ ঘোষের উপর।

সম্প্রতি দিলীপ ঘোষকে নিশানা করে টুইটে “অশিক্ষিত” বলে কটাক্ষ করেছিলেন তথাগত রায়। সেই মন্তব্যের পালটা দিতে গিয়েই দিলীপ ঘোষ রামকৃষ্ণদেব ও রবীন্দ্রনাথ ঠাকুর প্রসঙ্গ তুলে বিতর্কিত মন্তব্য করেন।

অশিক্ষিত মন্তব্য প্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেন, “কে কটা বই পড়েছে, কটা ডিগ্রি আছে, এটা এ দেশে কেউ ভাবেনি। বইয়ের হিসেবে দেখলে তো সবচেয়ে বড় অশিক্ষিত রামকৃষ্ণদেব। অথচ সবার বাড়িতে তাঁর বই রয়েছে।” আবার রবীন্দ্রনাথ প্রসঙ্গে বলেন, “রবীন্দ্রনাথও খুব বেশিদূর লেখাপড়া করেননি, অষ্টম শ্রেণি পর্যন্ত পড়েছেন মাত্র।”

দিলীপ ঘোষ তথাগত রায়কে কটাক্ষ করে বলেন, ”যাঁরা আমাকে অশিক্ষিত, অর্ধশিক্ষিত বলছেন তাঁদের শিক্ষা নিয়েই প্রশ্ন উঠে যায়। রামকৃষ্ণদেব, রবীন্দ্রনাথ প্রথাগতভাবে খুব বেশি পড়াশোনা না করলেও গোটা বিশ্ব তাঁদের কথা শোনে, মনে রেখেছে। তাঁদের বই পড়ি আমরা, আমাদের জীবন তৈরি করে সেগুলি। এটাই ভারতের সংস্কৃতি। যারা বুঝতে পারেন না, তাঁদের কিছু তো বলার নেই।”

প্রশ্ন উঠছে, দিলীপ ঘোষ কোন সংস্কৃতির কথা বলছেন? দিলীপ ঘোষ কি বলতে চাইছেন, রামকৃষ্ণদেব ও রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ভাষায় কথা কথা বলতেন? দিলীপ ঘোষ যে কুরুচিকর ভাষায় কথা বলেন, সেটাই ভারতের সংস্কৃতি? দিলীপ ঘোষের এমন মন্তব্যের পর গেরুয়া শিবির যে বাংলা ও বাঙালির কাছে আরও নিচে নেমে গেল, তা বলার অপেক্ষা রাখে না।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...