Friday, June 26, 2026

বদলির জন্য কোনও রকম ধরাধরি না করে উৎসশ্রী পোর্টালে আবেদন করুন: শিক্ষামন্ত্রী

Date:

Share post:

বদলির জন্য রাজ্য সরকারের উৎসশ্রী পোর্টাল কাজ করতে শুরু করেছে। তাই শিক্ষকদের আপস বদলি নিয়ে প্রশ্নে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বক্তব্য, ধরাধরির দরকার নেই, উৎসশ্রী পোর্টালে আবেদন করুন। সহযোগিতা করুন, সকলের আবেদন খতিয়ে দেখা হবে। বদলি আপনার প্রয়োজন, আমরা সেটা নিশ্চয়ই দেব। তবে যাঁরা বদলির আবেদন করছেন, তাঁদের বলব, দয়া করে কোনও প্রতিনিধির কাছে যাবেন না, উৎশ্রী পোর্টালেই আবেদন করুন। এক এক দিনে এক-দু’হাজার করে বদলি হচ্ছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের একটি স্বচ্ছতার উজ্জ্বল উদাহরণ, যেখানে একটি পোর্টালে আবেদন করে কোনও রকম ধরাধরি না করে আপনার বদলি হয়ে যাচ্ছে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, আপস বদলির ক্ষেত্রে আমরা একটা নির্দিষ্ট নীতি নিয়েছি। উৎসশ্রী বলে আমরা একটি পোর্টাল করেছি, সেখানে আবেদন করতে হচ্ছে।ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে। আপনারা সহযোগিতা করুন। সরকার সহানুভূতিশীল। সরকার চায়, কোনও নাগরিকের দূরে চাকরি হলে সেটা খতিয়ে দেখা হোক। যাতে আপনার কষ্ট না হয়। সবই বিবেচনার মধ্যে আনছে সরকার। সরকার যেমন নিয়ম মানছে, সাধারণ মানুষকেও আমরা নিয়ম মানতে অনুরোধ করছি।

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...