Thursday, June 25, 2026

শেওড়াফুলির বস্তার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

Date:

Share post:

শেওড়াফুলি ছাতুগঞ্জ এলাকার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড। রবিবার, রাত নটা নাগাদ আগুন (Fire) লাগে ওই বস্তার গুদামে। দাহ্য বস্তু থাকায় পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ভস্মীভূত হয়ে যায় পাশে থাকা দুটি ছোট কারখানা এছাড়াও বেশ কটি দোকানও ভস্মীভূত হয়ে গিয়েছে। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়।

শ্রীরামপুর (Shreerampur) থেকে দমকলের 4টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। তবে এলাকা খুবই ঘিঞ্জি হওয়ায় দমকল কর্মীদের সমস্যা হচ্ছে। তবে সামনে গঙ্গা থাকায় জল পেতে কোন অসুবিধা হচ্ছে না। ঘটনাস্থলে পৌঁছেছে শ্রীরামপুর থানার পুলিশ। কী থেকে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন- একডালিয়া এভারগ্রিনের নাম হচ্ছে “সুব্রত ভবন”, বসছে প্রাণ পুরুষের পূর্ণাবয়ব মূর্তি

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...