Monday, April 13, 2026

টি-২০ বিশ্বকাপে বড় ধাক্কা ইংল‍্যান্ড শিবিরে, চোটের কারণে ছিটকে গেলেন জেসন রয়

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপে ( T-20 World cup) সেমিফাইনালে খেলতে নামার আগে বড় ধাক্কা খেল ইংল‍্যান্ড ( England)। চোটের কারণে টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জেসন রয় ( Jason Roy)। জেসন রয়ের পরিবর্ত হিসাবে জেমস ভিন্সকে ডেকে পাঠিয়েছে ইংল্যান্ড।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাট করার সময় চোট পান জেসন রয়। জানা যায় কাফ মাসেলে চোট পান তিনি। এরপর আর খেলতে পারেননি জেসন। ইংল্যান্ড শিবিরের তরফে জানান হয় জেসনের বাদ যাওয়ার কথা। এই নিয়ে এদিন জেসন বলেন, “আমি হতাশ। এই ঘটনা মেনে নেওয়া যায় না। খেলতে না পারলেও আমি দলের সঙ্গে থাকব। আশা করি দল ট্রফি জিতবে।”

দক্ষিন আফ্রিকা বিরুদ্ধে ব‍্যাট করার সময় চোট পান জেসন রয়। মাঠের মধ্যেই তখন শুয়ে পড়তে দেখা যায় তাঁকে। ছুটে আসেন দলের ফিজিয়ো। মাঠের মধ্যে কিছু ক্ষণ চিকিৎসার পরে মাঠ ছাড়েন জেসন।

আরও পড়ুন:সৈয়াদ মুস্তাক আলিতে বড় জয় বাংলার, ৯ উইকেটে জিতল সুদীপ চট্টোপাধ্যায়ের দল

 

Related articles

ভিনরাজ্যের আইপিএসকে রাজ্য পুলিশের পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

ভোট ঘোষণার পর থেকে রাজ্য প্রশাসনিক স্তরে প্রায় প্রতিদিন রদবদল করে চলেছে নির্বাচন কমিশন (Election Commission of India)।...

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...