Saturday, April 4, 2026

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে দেশবাসীকে মিথ্যে বলছে কেন্দ্র, তোপ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

পেট্রোল-ডিজেলের ভয়াবহ মূল্যবৃদ্ধির জেরে নাকাল অবস্থা দেশবাসীর। যদিও একাধিক রাজ্যে নির্বাচনকে নজরে রেখে ৫ টাকা সেস কমিয়েছে মোদি সরকার(Modi government)। এই ইস্যুকে হাতিয়ার করে যখন ঢাকঢোল পিটিয়ে প্রচারে নেমেছে বিজেপি। ঠিক সেইসময় পাল্টা কেন্দ্রকে মিথ্যাবাদী বলে কড়া সুরে আক্রমণ শানালেন তেলেঙ্গানার(Telangana) মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও(k Chandrasekhar Rao)। তথ্য দিয়ে তিনি জানালেন, ২০১৪ সালে অপরিশোধিত তেলের দাম বিশ্ববাজারে ছিল ১০৫ মার্কিন ডলার। বর্তমানে সেই দাম নেমে এসেছে মাত্র ৮৩ মার্কিন ডলারে। অথচ তেলের মূল দাম লাগাতার বাড়িয়ে দিয়েছে এই সরকার। আন্তর্জাতিক বাজারে পেট্রোল-ডিজেলের দাম বেড়েছে দাবি করে এতদিন ধরে মানুষকে মিথ্যে বলা হয়েছে।

পেট্রোলের ৫ টাকা শেষ কমানোর পিছনে যে কৃষক দরদী রূপ বিজেপি সরকার তুলে ধরার চেষ্টা করছে তার চুড়ান্ত বিরোধিতা করে চন্দ্রশেখর রাও বলেন, ‘আমি সেই সকল কৃষকদের সমর্থন করবো যারা এই তিন কৃষি আইনের বিরোধিতা করছেন। গত সাত বছরে বিজেপি সরকার ক্ষমতায় থেকে কি করেছে? ভারতের জিডিপি প্রতিবেশী বাংলাদেশ ও পাকিস্তানের থেকে নিচে নেমেছে। বিনা কারণে সমস্ত কিছুর উপর ট্যাক্স বাড়িয়ে গিয়েছে এই সরকার।’ আক্রমণের ঝাঁঝ জারি রেখে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী আরো বলেন, যদি আপনারা আমার ওপর অনাবশ্যক টিপ্পানি করতে থাকেন তাহলে আপনাদের জিভ কেটে দেবো আমি। একইসঙ্গে ভারত-চিন সীমান্তবর্তি অরুণাচল সমস্যার প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, অরুণাচল প্রদেশে চিন আমাদের ওপর লাগাতার হামলা করছে, কিন্তু কেন্দ্রীয় সরকার কোনওরকম পদক্ষেপ নিচ্ছে না।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...