Wednesday, June 24, 2026

প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না লখিমপুর হত্যাকাণ্ডের তদন্ত: মন্তব্য অসন্তুষ্ট সুপ্রিম কোর্টের 

Date:

Share post:

সঠিক গতিতে এগোচ্ছে না। লখিমপুর-খেরি কৃষক হত্যা মামলার তদন্ত। শুনানিতে তীব্র অসন্তোষ প্রকাশ সুপ্রিম কোর্টের (Supreme Court)।আদালতের মন্তব্য, প্রত্যাশিত গতিতে মামলার তদন্ত এগোচ্ছে না। সুপ্রিম কোর্ট, হাইকোর্টের প্রাক্তন বিচারপতির তত্ত্বাবধানে ওই মামলার তদন্তের পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত। একই সঙ্গে শুক্রবারের মধ্যে উত্তর প্রদেশ সরকারকে অবস্থান স্পষ্ট করতে বলেছে।

৩ অক্টোবর লখিমপুরে (Lakhimpur) কৃষকদের বিক্ষোভের সময় কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের গাড়ির পিষে দেয় চার কৃষককে। এক সাংবাদিক-সহ আটজনের মৃত্যু হয়। প্রধান বিচারপতি এনভি রামানা, বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি হিমা কোহলির বেঞ্চ উত্তরপ্রদেশ সরকারের পক্ষে উপস্থিত সিনিয়র আইনজীবী হরিশ সালভে এবং গরিমা প্রসাদকে শুক্রবারের মধ্যে এই বিষয়ে তাদের জবাব দাখিল করার নির্দেশ দিয়েছে। বেঞ্চ পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি রাকেশ কুমার জৈন বা বিচারপতি রঞ্জিত সিং-এর তত্বাবধানে, চার্জশিট দাখিল করা পর্যন্ত তদন্ত তদারকি করার পরামর্শ দিয়েছে। সোমবার, মামলার রিপোর্ট (Report) যাচাই করে প্রধান বিচারপতির বেঞ্চের তরফে বলা হয়, “আমরা স্টেটাস রিপোর্ট দেখেছি, এতে নতুন কিছুই নেই। শেষ শুনানির সময় আমরা ১০ দিনের সময় দিয়েছিলাম, তারপরও পরীক্ষার রিপোর্ট আসেনি। আমরা যেরকম আশা করেছিলাম, সেই গতিতে এগোচ্ছে না মামলা।” এই নিয়ে তৃতীয়বার গোটা ঘটনার তদন্তের গতিপ্রকৃতি নিয়ে উত্তর প্রদেশ পুলিশের উপর অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট।

এর আগে, আদালত উত্তরপ্রদেশ সরকারকে সাক্ষী সুরক্ষা স্কিম, ২০১৮ এর অধীনে মামলায় সাক্ষীদের সুরক্ষা প্রদান, ফৌজদারি কার্যবিধির (CRPC) ধারা ১৬৪ এর অধীনে বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের সামনে সাক্ষীদের বক্তব্য রেকর্ড এবং ‘ডিজিটাল’ প্রমাণগুলি বিশেষজ্ঞদের দিয়ে দ্রুত পরীক্ষার নির্দেশ দিয়েছিলো। এই মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্র সহ ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উল্লেখ্য, কৃষকদের একটি দল ৩ অক্টোবর উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যের সফরের বিরুদ্ধে প্রতিবাদ করছিল।সেসময় একটি এসইউভি (গাড়ি) লখিমপুর খেরিতে চারজন কৃষককে পিষ্ট করেছিল। বিক্ষুব্ধ বিক্ষোভকারীরা দুইজন বিজেপি কর্মী এবং একজন চালককে মারধর করেছে বলে অভিযোগ। সহিংসতায় একজন স্থানীয় সাংবাদিকও নিহত হয়েছেন। কৃষক নেতারা দাবি করেছেন যে আশিসও সেই গাড়িতে ছিলেন যা বিক্ষোভকারীদের পিষ্ট করেছিল। আগামী শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি হবে।

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...