Monday, April 13, 2026

সম্ভবত ২৯ নভেম্বর শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন

Date:

Share post:

সম্ভবত চলতি মাসের ২৯ তারিখে শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন (Winter session of Parliament) । চলবে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত। সোমবার কেন্দ্রের কাছে এই মর্মেই প্রস্তাব পাঠিয়েছে ক্যাবিনেট কমিটি অফ পার্লামেন্টরি অ্যাফেয়ার্স । সংসদ ভবন (Parliament of India) সূত্রে এমনটাই জানা গিয়েছে । বাদল অধিবেশনের মতোই সম্পূর্ণ কোভিড বিধি মেনে চলবে শীতকালীন অধিবেশন । তবে নতুন আর কোনও নিয়ম- নীতি প্রযোজ্য হবে কী না সে ব্যাপারে জানানো হয়নি এখনো কিছু।

সব মিলিয়ে সংসদের (Parliament ) অধিবেশন চলবে ২০ দিন । গত বছর করোনার জেরে বাদ দিতে হয়েছিল শীতকালীন অধিবেশন। কাটছাঁট হয়েছিল বাজেট ও বাদল অধিবেশনও। এদিন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বাধীন ক্যাবিনেট কমিটি অফ পার্লামেন্টরি অ্যাফেয়ার্স এই প্রস্তাব পাঠিয়েছে।

Related articles

ভিনরাজ্যের আইপিএসকে রাজ্য পুলিশের পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

ভোট ঘোষণার পর থেকে রাজ্য প্রশাসনিক স্তরে প্রায় প্রতিদিন রদবদল করে চলেছে নির্বাচন কমিশন (Election Commission of India)।...

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...