Saturday, April 4, 2026

নামছে তাপমাত্রা, রাজ্যজুড়ে কবে জাঁকিয়ে পড়বে শীত

Date:

Share post:

নভেম্বরের শুরুতে হিমের পরশ। উত্তুরে হাওয়ায় দাপটে সপ্তাহের শুরুতেই তাপমাত্রার(Temperature) পারদ আরও বেশ খানিকটা নামল। কলকাতায়(Kolkata) আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের ৩ ডিগ্রি নীচে। রবিবার, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নীচে। এই নিয়ে গত ১৬ বছরে দ্বিতীয়বার নভেম্বরের প্রথম সপ্তাহে কলকাতার তাপমাত্রা নামল ১৯ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামল।

আরও পড়ুন:সুব্রত মুখোপাধ্যায়কে নিয়ে রূপার বিতর্কিত মন্তব্যের জবাব দিলেন অনুব্রত

আবহাওয়া দফতর সূত্রের খবর, উত্তুরে হাওয়ার দাপটে আগামী কয়েকদিন রাজ্যজুড়ে শীতভাব বজায় থাকবে। তবে, আগামী সপ্তাহেই নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ উপকূলবর্তী এলাকাগুলিতে আকাশ মেঘলা হতে পারে। এরফলে তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে হিমেল হাওয়ার দাপটে কাঁপছে জেলাগুলি। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রার পারদ ১৫-১৭ ডিগ্রিতে নামতে পারে। রবিবার পুরুলিয়ার এবং বীরভূমের শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ১৪.৫ এবং ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। এ দিন শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং কোচবিহারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ১৫.৪, ১৬.৪ এবং ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। রবিবার উত্তরবঙ্গে তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসের নীচে ছিল।

প্রতিপদের পর থেকে রাজ্যে তাপমাত্রার পারদ ক্রমশই কমছে। সকালে রোদ ঝলমলে পরিষ্কার আকাশের সঙ্গে হাল্কা কুঁয়াশা থাকলেও রাতে ও ভোরের দিকে শীতের আমেজ বেশ ভালোই টের পাওয়া যাচ্ছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বাধাহীন উত্তুরে হাওয়ার কারণেই পারদ নামছে।বাতাসে শীত অনুভূত হলেও এখনও রাজ্যে শীতের আগমন ঘটেনি।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন রাজ্যে আবহাওয়া এমনটাই থাকবে ।আগামী সপ্তাহে নিম্নচাপের কারণে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...